Friday, May 8, 2026
Friday, May 8, 2026
Home ইন্টারন্যাশনাল ইরানের সঙ্গে মিলে আমরা হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

ইরানের সঙ্গে মিলে আমরা হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ‘খুব দ্রুতই খুলে দেওয়া হবে’।

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের ওপর যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ নিয়ন্ত্রণ দেখতে চান তিনি। ফ্লোরিডায় সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় মার্কিন সাংবাদিতদের এ কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর দ্যা টেলিগ্রাফের।

হরমুজ প্রণালী কবে নাগাদ আবার খুলে দেওয়া হতে পারে জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা যদি দ্রুত এগোয়, তবে ‘এটি খুব শিগগির খুলে যাবে’।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, এটি যৌথভাবে নিয়ন্ত্রিত হবে। আমি আর আয়াতুল্লাহ—যে আয়াতুল্লাহই হোন না কেন বা পরবর্তী আয়াতুল্লাহ যিনিই হোন।

বিশ্বের মোট অপরিশোধিত তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ কার্যত বন্ধ রয়েছে।

যুদ্ধের শুরুর দিকে চালানো হামলায় ইরানের শীর্ষস্থানীয় নেতৃত্বের বড় অংশ নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করে ট্রাম্প বলেন, সেখানকার শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ঘটবে। এটি স্বয়ংক্রিয়ভাবেই ঘটবে।

ট্রাম্প বলেন, আমরা এমন কিছু লোকের সঙ্গে আলোচনা করছি, যাদের আমি খুব যুক্তিবাদী ও দৃঢ়চেতা মনে করি। ঘনিষ্ঠ মহলের লোকজন জানে তারা কারা, তারা বেশ সম্মানিত। হয়তো তাদের মধ্যেই কেউ একজন আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি হবেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেন, ইরানের একজন শীর্ষ ব্যক্তির সঙ্গে কথা হয়েছে, তবে সর্বোচ্চ নেতার সঙ্গে নয়। তিনি (ইরানের সর্বোচ্চ নেতা) জীবিত আছেন কি না, আমরা জানি না।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, যুদ্ধ শেষ করার জন্য দুই দেশ ১৫টি দফা নিয়ে আলোচনা করছে, যার মধ্যে ইরানের পারমাণবিক অস্ত্র বর্জন ‘এক, দুই ও তিন নম্বর’ দফা, বলেন ট্রাম্প।

RELATED ARTICLES

হান্টাভাইরাস প্রাদুর্ভাবের ঘটনায় জনস্বাস্থ্যে ঝুঁকি কম: ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক : প্রমোদতরী ‘এমভি হন্দিয়াস’-এ হান্টাভাইরাস প্রাদুর্ভাবের ঘটনায় জনস্বাস্থ্যে ঝুঁকি ‘কম’ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এক সংবাদ সম্মেলনে এ কথা জানান...

শুভেন্দু অধিকারীই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : দলের আলোচিত নেতা শুভেন্দু অধিকারীর ওপরই আস্থা রাখতে যাচ্ছে বিজেপি। তিনিই হচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী। আগামীকাল শনিবার (৯ মে) তিনি...

ইরানের রাজধানীসহ একাধিক এলাকায় যুক্তরাষ্ট্রের হামলা

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানসহ একাধিক এলাকায় হুট করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের বিরুদ্ধে তেহরান যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুললেও তা নাকচ করে একে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

হাম ও উপসর্গে ঝরে গেল আরো ৭ প্রাণ

অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের...

হান্টাভাইরাস প্রাদুর্ভাবের ঘটনায় জনস্বাস্থ্যে ঝুঁকি কম: ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক : প্রমোদতরী ‘এমভি হন্দিয়াস’-এ হান্টাভাইরাস প্রাদুর্ভাবের ঘটনায় জনস্বাস্থ্যে ঝুঁকি ‘কম’ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এক সংবাদ সম্মেলনে এ কথা জানান...

শুভেন্দু অধিকারীই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : দলের আলোচিত নেতা শুভেন্দু অধিকারীর ওপরই আস্থা রাখতে যাচ্ছে বিজেপি। তিনিই হচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী। আগামীকাল শনিবার (৯ মে) তিনি...

ইরানের রাজধানীসহ একাধিক এলাকায় যুক্তরাষ্ট্রের হামলা

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানসহ একাধিক এলাকায় হুট করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের বিরুদ্ধে তেহরান যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুললেও তা নাকচ করে একে...

Recent Comments