Monday, March 2, 2026
Monday, March 2, 2026
Home ইন্টারন্যাশনাল যুক্তরাষ্টে ফুটবল খেলার পর বন্দুকধারীর হামলায় নিহত ৪

যুক্তরাষ্টে ফুটবল খেলার পর বন্দুকধারীর হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে অজ্ঞাত এক বন্দুকধারীর হামলায় চারজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) মধ্যরাতে ওয়াশিংটন কাউন্টির লিল্যান্ড শহরে এ হামলা হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর বিবিসি

বিবিসি প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, লিল্যান্ড শহরে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের বার্ষীক হোমকামিং ফুটবল খেলা দেখতে অনেক মানুষের ভিড় হয়েছিল। লিল্যান্ডের প্রধান সড়কে হামলাটি ঘটেছে। আহত ১২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হেলিকপ্টারে করে ইউনিভার্সিটি অব মিসিসিপি মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে।

মিসিসিপির সিনেটর ডেরিক সিমন্স জানিয়েছেন, খেলা শেষে আয়োজিত এক সমাবেশে গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখনও কোনো সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করা হয়নি। হামলাকারী জীবিত না মৃত তা নিয়েও কোনও তথ্য দেয়নি পুলিশ। এ ঘটনার তদন্ত শুরু করেছে মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশন (এমবিআই)। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন লিল্যান্ডের মেয়র জন লি।

RELATED ARTICLES

সৌদির বৃহৎ তেল স্থাপনায় ইরানের ভয়াবহ হামলা

অনলাইন ডেস্ক : শাহেদ-১৩৬ ড্রোন দিয়ে ইরান সৌদি আরবের বৃহৎ আরামকো তেল শোধনাগারে ভয়াবহ হামলা করেছে। এই হামলার পর সৌদি আরামকো রাস তানুরা রিফাইনারির...

সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত...

ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সকল লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভারত-কানাডা দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহ চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক : দীর্ঘমেয়াদে ভারতকে ইউরেনিয়াম সরবরাহের একটি চুক্তিতে স্বাক্ষর করেছে কানাডা। সোমবার (২ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি...

মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : চলমান বৈশ্বিক পরিস্থিতিতে মার্কিন দূতাবাসসহ ডিপ্লোম্যাটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র...

সৌদির বৃহৎ তেল স্থাপনায় ইরানের ভয়াবহ হামলা

অনলাইন ডেস্ক : শাহেদ-১৩৬ ড্রোন দিয়ে ইরান সৌদি আরবের বৃহৎ আরামকো তেল শোধনাগারে ভয়াবহ হামলা করেছে। এই হামলার পর সৌদি আরামকো রাস তানুরা রিফাইনারির...

সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত...

Recent Comments