Saturday, June 13, 2026
Saturday, June 13, 2026
Home খেলাধুলা মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, স্কোয়াডে নেই ২ বড় তারকা

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, স্কোয়াডে নেই ২ বড় তারকা

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের চেনা মুখ ও একঝাঁক তরুণ তুর্কিদের নিয়েই এই স্কোয়াড ঘোষণা করেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।

অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে মাঠে নামবে।

মেসির পাশে দিবু মার্টিনেজ, রদ্রিগো দে পল, ক্রিশ্চিয়ান রোমেরো, লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজরা মিলে আর্জেন্টিনাকে ২০২৬ বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে প্রতিষ্ঠিত করবেন বলে মনে করা হচ্ছে।

স্কালোনির চূড়ান্ত তালিকায় কয়েকটি উল্লেখযোগ্য নাম নেই। এর মধ্যে সবচেয়ে অবাক করা বাদ পড়াটি ফ্রাঙ্কো মাস্তানতুওনোর। তিনি অভিজ্ঞ তারকাদের ভিড়ে আক্রমণভাগে জায়গা করে নিতে পারেননি। কাতার ২০২২-এর বিশ্বকাপজয়ী দলের সদস্য আকুনিয়াও বাদ পড়েছেন।

তবে স্কালোনি কাতারের বিশ্বকাপজয়ী দলের মূল কাঠামো ধরে রেখেছেন। এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ এবং জুলিয়ানো সিমিওনের মতো উদীয়মান ও প্রমাণিত খেলোয়াড়দের মিশেলে দল সাজিয়েছেন তিনি।

চূড়ান্ত দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই), হুয়ান মুসো (অ্যাটলেটিকো মাদ্রিদ)।

ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস তালিয়াফিকো (অলিম্পিক লিওঁ), গনজালো মন্তিয়েল (রিভার প্লেট), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (অলিম্পিক মার্সেই), নাহুয়েল মলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ)।

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), রদ্রিগো দে পল (ইন্টার মায়ামি), ভ্যালেন্তিন বার্কো (রেসিং স্ট্রাসবুর্গ), জিওভানি লো সেলসো (রিয়াল বেটিস), এক্সেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (চেলসি)।

ফরোয়ার্ড: হুলিয়ান আলভারেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), নিকো গনজালেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), থিয়াগো আলমাদা (অ্যাটলেটিকো মাদ্রিদ), জুলিয়ানো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ), নিকো পাজ (কোমো), হুয়ান ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান)।

RELATED ARTICLES

তিন লাল কার্ডের ম্যাচে মেক্সিকোর দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের উদ্বোধীন ম্যাচে ম্যাচে হেসেখেলে জিতেছে স্বাগতিক মেক্সিকো। ৩ লাল কার্ডের ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেয়েছে তারা। এর মধ্যে দিয়ে প্রথমবারের...

এবার বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে জয় পান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এবার সভাপতিও নির্বাচিত...

ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেই বিপদে আর্জেন্টিনা!

​স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর ঠিক আগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলের দারুণ সুযোগ তৈরি হয়েছে আর্জেন্টিনার সামনে। আগামীকাল শনিবার হন্ডুরাসের বিপক্ষে জয় পেলেই শীর্ষে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার...

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

অনলাইন ডেস্ক : ফেসবুকে হঠাৎ করেই সমস্যা হচ্ছে। অনেকের ফেসবুক আইডি এবং মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে (অটো) লগআউট হয়ে গেছে। সংবাদমাধ্যম ইউনিলেইড জানিয়েছে, ফেসবুকের হাজার হাজার...

প্রথম ট্রিলিয়নার হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছে ইলন মাস্ক

অনলাইন ডেস্ক : বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার (১ ট্রিলিয়ন ডলারের মালিক) হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেনপ্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক । ওয়াল স্ট্রিটে শুক্রবার (১২...

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

অনলাইন ডেস্ক : সামরিক বাজেট ও ব্যয় সংক্রান্ত মতবিরোধের জেরে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি পদত্যাগ করেছেন। তিনি অভিযোগ করেন, বৈশ্বিক হুমকির মুখে দেশের নিরাপত্তা...

Recent Comments