Sunday, July 26, 2026
Sunday, July 26, 2026
Home বিনোদন মুম্বাইতে নতুন ঠিকানা আল্লু অর্জুনের, বিলাসবহুল ফ্ল্যাটের ভাড়া ১৬ লাখ টাকা

মুম্বাইতে নতুন ঠিকানা আল্লু অর্জুনের, বিলাসবহুল ফ্ল্যাটের ভাড়া ১৬ লাখ টাকা

বিনোদন ডেস্ক : দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন বলিউডে ইন্ডাস্ট্রিতে কাজের প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে তার ‘রাকা’ সিনেমার ঝলকে ভক্তরা মুগ্ধ। আল্লু অর্জুনের আগামী সিনেমা ‘রাকা’র বড় একটি অংশের শুটিং হবে মুম্বাইয়ে। সে লক্ষেই পুস্পা এ বার মুম্বাইতে নিজের বিলাসবহুল ঠিকানা তৈরি করলেন।

কাজের সুবিধার কথা ভেবে মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে একটি সমুদ্রমুখী অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জুহুতে অবস্থিত এই ফ্ল্যাটটি প্রায় ৬০০০ বর্গফুট আয়তনের। এতে রয়েছে ব্যক্তিগত সুইমিং পুল এবং চারটি গাড়ি পার্কিংয়ের বিশাল ব্যবস্থা।

জানা যায়, এই রাজকীয় ফ্ল্যাটের জন্য প্রতি মাসে প্রায় ১৬ লাখ টাকা গুনতে হচ্ছে আল্লু অর্জুনকে। তিন বছরের চুক্তিতে তিনি এই বাড়িটি ভাড়া নিয়েছেন। প্রতি মাসে বিশাল এই অংকের খরচই এখন টক অব দ্য টাউন।

এদিকে মুম্বাইয়ে বাড়ি ভাড়া নেওয়ার খবর প্রকাশ হতেই জল্পনা শুরু হয় যে, অভিনেতা কি তবে হায়দরাবাদ ছেড়ে পাকাপাকিভাবে মুম্বাই চলে যাচ্ছেন?

তবে ভক্তদের সেই দুশ্চিন্তা উড়িয়ে দিয়েছেন অভিনেতার বাবা, প্রযোজক অল্লু অরবিন্দ।

তিনি জানিয়েছেন, কেবল শুটিংয়ের প্রয়োজনে এই পদক্ষেপ।

অল্লু অরবিন্দ বলেন, ‘ছেলের বর্তমান সিনেমার শুটিং মুম্বাইয়ে হচ্ছে, তাই হয়তো এমন জল্পনা। কিন্তু হায়দরাবাদই ওর আসল মাটি। ওর সন্তানেরা ওখানে পড়াশোনা করে, পরিবারের সবাই সেখানেই থাকে। তাহলে ও মুম্বাইয়ে পাকাপাকিভাবে কেন যাবে?’

কেবল ‘রাকা’ নয় পরিচালক লোকেশ কনগরাজের পরবর্তী সিনেমাতেও চুক্তিবদ্ধ হতে পারেন আল্লু।

সেই সিনেমার শুটিংও মুম্বাই কেন্দ্রিক হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আগামী কয়েক বছর মুম্বাইয়ে তার যাতায়াত ও অবস্থান বাড়বে বলেই এই বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ‘পুষ্পা’ খ্যাত এই মেগাস্টার।

RELATED ARTICLES

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক : হলিউডে প্রায় অনেক বছর হলো অভিনয় দিয়ে নিজের জাত চেনাচ্ছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। আরব সাগরের তীরের চেয়ে এখন পশ্চিমের এই বিনোদন...

ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি

বিনোদন ডেস্ক : এআই প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) রক্ষায় বড় আইনি পদক্ষেপ নিলেন বলিউড অভিনেত্রী ও আইপিএল দল পাঞ্জাব কিংসের সহ-মালিক...

রিহানাকে কোটি টাকার ব্রেসলেট উপহার আম্বানি পরিবারের

বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত পপতারকা রিহানা ও ভারতের আম্বানি পরিবারের সুসম্পর্ক নতুন কিছু নয়। গত কয়েক বছরে একাধিক পারিবারিক আয়োজনে অংশ নিয়ে আম্বানি পরিবারের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments