Monday, March 2, 2026
Monday, March 2, 2026
Home বিনোদন মিস ইউনিভার্সে কারচুপির অভিযোগ, দুই বিচারকের পদত্যাগ

মিস ইউনিভার্সে কারচুপির অভিযোগ, দুই বিচারকের পদত্যাগ

বিনোদন ডেস্ক : চলমান ৭৪তম মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে আলোর ঝলকানি জ্বলার আগেই শুরু হয়েছে তুমুল ঝড়। জমকালো আয়োজনের পর্দা উঠার আগ মুহূর্তেই হঠাৎ প্রকাশ্যে এলো বিতর্কের ঝাপটা। প্রতিযোগিতার মূল বিচারক প্যানেল থেকে পরপর দুই সদস্যের পদত্যাগে রীতিমতো প্রশ্নবিদ্ধ হয়েছে প্রতিযোগিতা। প্রতিযোগীদের মধ্যে থেকে একজন সরাসরি অভিযোগ তুলেছেন নির্বাচন প্রক্রিয়ায় ভয়াবহ কারচুপির কথা। আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার ইতিহাসে এমন নজিরবিহীন অস্থিরতা যেন অনুষ্ঠানের আগে থেকেই প্রশ্ন তুলছে তার বৈধতা ও স্বচ্ছতা নিয়ে।

জানা গেছে, আগামী শুক্রবার (২১ নভেম্বর) থাইল্যান্ডের ব্যাংককে বসবে এবারের আসর। তার আগেই মূল আট সদস্যের জুরি প্যানেল থেকে সরে দাঁড়ান লেবানিজ-ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে তিনি দাবি করেন, তাকে ছাড়াই একটি অস্থায়ী জুরি গঠন করে ১৩৬ দেশের প্রতিনিধির মধ্য থেকে ৩০ জনকে বেছে নেওয়া হয়েছে। এ বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন বলেও উল্লেখ করেন।

হারফুশের অভিযোগ, ওই অস্থায়ী জুরিতে এমন কয়েকজন আছেন, যাদের কিছু প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এতে স্বার্থের দ্বন্দ্ব তৈরির আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে এই জুরি কীভাবে সিদ্ধান্ত নেবে বা মূল প্যানেলকে কীভাবে পাশ কাটানো হলো- সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। ওমর হারফুশের অভিযোগের কয়েক ঘণ্টা পর আরেক বিচারক, ফরাসি ফুটবল ম্যানেজার ক্লদ মাকেলেলে, ‘অপ্রত্যাশিত ব্যক্তিগত কারণ’ দেখিয়ে প্যানেল থেকে সরে দাঁড়ান।

এছাড়া জানা যায়, এর আগে থাইল্যান্ডের এক কর্মকর্তার বিতর্কিত মন্তব্যের জেরে প্রতিযোগিতা-পূর্ব একটি অনুষ্ঠান ছাড়েন কয়েকজন প্রতিযোগী। এর অল্প কিছুদিন পরই দুই বিচারকের পদত্যাগে এবারের মিস ইউনিভার্স আয়োজন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

প্রসঙ্গত, এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের সেরা সুন্দরীদের সঙ্গে পাল্লা দিচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা। আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি, জনপ্রিয়তার বিচারেও মিথিলা এখন শীর্ষের একেবারে দোরগোড়ায়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, জনপ্রিয়তার বিচারে ১ নম্বর স্থানটি দখল করতে বাংলাদেশের প্রয়োজন আর মাত্র ১৪,০০০ ভোট। প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত রেকর্ড পরিমাণ প্রায় ১৫ লাখ ৫০ হাজার ভোট পড়েছে, যা বাংলাদেশের জন্য এক নজিরবিহীন ঘটনা। আজ ১৯ নভেম্বর রাত ১০টা ৫৯ মিনিটে শেষ হচ্ছে ভোট গ্রহণের সময়।

RELATED ARTICLES

‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ...

প্রথমবার সাউথ ফিল্মফেয়ার জিতলেন অমিতাভ বচ্চন

অনলাইন ডেস্ক : দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার জিতলেও এবারই প্রথম সাউথ ফিল্মফেয়ার পুরস্কার পেলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। কেরালার কোচিতে আয়োজিত ৭০তম ফিল্মফেয়ার...

অবশেষে নিজেদের বিয়ের বার্তা দিলেন বিজয়-রাশমিকা

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ের পিঁড়িতে বসছেন। এমন খবরে এতোদিন নিশ্চুপ ছিলেন এ জুটি। অবশেষে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত...

ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সকল লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত...

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা...

‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ...

Recent Comments