Sunday, June 7, 2026
Sunday, June 7, 2026
Home ইন্টারন্যাশনাল মালয়েশিয়ায় তোপের মুখে ডোনাল্ড ট্রাম্প

মালয়েশিয়ায় তোপের মুখে ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক : ৪৭তম আসিয়ান সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় গিয়ে তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় ইসরাইলের আগ্রাসনের পক্ষ নেওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে দেশটির রাজধানী কুয়ালামপুরের ইন্ডিপেন্ডেন্স স্কয়ার ও আমপাং পার্কের সামনে হাজারও বিক্ষোভকারী জড়ো হয়েছেন।

বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’সহ নানা স্লোগান ও প্ল্যাকার্ড হাতে সেখানে অবস্থান করেছেন। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘আমাদের সময়ের হিটলার ডোনাল্ড ট্রাম্প।’ আরেকটি ব্যানারে লেখা ছিল- ‘ট্রাম্প, আপনি মালয়েশিয়ায় স্বাগত নন।’

আসমা হানিম মাহুদ নামের এক নারী দেশটির কেলানতান রাজ্য থেকে ৩০০ কিলেমিটার পাড়ি দিয়ে এই বিক্ষোভে অংশ নেওয়ার জন্য এসেছেন। শুক্রবার মার্কিন দূতাবাসের সামনে আরেকটি বিক্ষোভেও তিনি অংশ নেবেন।

আল-জাজিরাকে তিনি বলেন, ট্রাম্পের সহায়তায়ই গাজায় ইসরাইল এতো বেশি বর্বরতা ঘটিয়েছে। এটা খুব সহজেই বোধগম্য। এটা বুঝতে রকেট সায়েন্স পড়তে হয় না।

মালয়েশিয়ার বারনামা নিউজ এজেন্সি বলছে, পুলিশ জানিয়েছে- রোববার এক থেকে দেড় হাজার বিক্ষোভকারী এতে অংশ নিয়েছেন।

প্রসঙ্গত, ইসরাইলের হামলায় গাজায় এ পর্যন্ত ৬৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তবে এ মাসের শুরুতে ইসরাইল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত ও কার্যকর হয়েছে। তবে এরপরও বেশ কয়েকবার ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

সূত্র: আল-জাজিরা

RELATED ARTICLES

ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ

অনলাইন ডেস্ক : ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা এখন বিশ্বের ডেটা সেন্টার শিল্পের পরিচিত এক নাম। প্রায় তিন দশক আগে অস্ট্রেলিয়ায় পাড়ি...

ফের পরীক্ষার মুখে নড়বড়ে যুদ্ধবিরতি!

অনলাইন ডেস্ক : মার্কিন বাহিনী কর্তৃক ইরানের ড্রোন ও রাডার স্থাপনায় হামলা চালানো এবং ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায়...

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

অনলাইন ডেস্ক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ

অনলাইন ডেস্ক : ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা এখন বিশ্বের ডেটা সেন্টার শিল্পের পরিচিত এক নাম। প্রায় তিন দশক আগে অস্ট্রেলিয়ায় পাড়ি...

ফের পরীক্ষার মুখে নড়বড়ে যুদ্ধবিরতি!

অনলাইন ডেস্ক : মার্কিন বাহিনী কর্তৃক ইরানের ড্রোন ও রাডার স্থাপনায় হামলা চালানো এবং ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায়...

বাংলাদেশ ও তুরস্কের মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী...

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

অনলাইন ডেস্ক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা...

Recent Comments