Tuesday, May 12, 2026
Tuesday, May 12, 2026
Home ইন্টারন্যাশনাল মার্কিন নাগরিকদের ‘এই মুহূর্তে’ ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

মার্কিন নাগরিকদের ‘এই মুহূর্তে’ ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : চরম উত্তেজনার মধ্যেই ইরানে অবস্থারত মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইরানের জন্য পরিচালিত যুক্তরাষ্ট্রের ‘ভার্চুয়াল অ্যাম্বাসি’ এ নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ‘এ মুহূর্তে ইরান ছাড়ুন। ইরান ছাড়ার এমন পরিকল্পনা করুন যেটিতে মার্কিন সরকারের ওপর নির্ভরশীল হতে হবে না। যদি আপনি ইরান ছাড়তে না পারেন তাহলে অন্য কোনো নিরাপদ ভবনে চলে যান। সঙ্গে খাবার, পানি, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখুন।’

মার্কিন দূতাবাস আরও জানায়, ‘বর্তমানে ইরানে নিরাপত্তা কড়াকড়ি বৃদ্ধি, সড়ক বন্ধ, গণপরিবহনণ চলাচলে বিঘ্ন এবং ইন্টারনেট বিচ্ছিন্ন রয়েছে। দেশটির সরকার মোবাইল, ল্যান্ডলাইন এবং জাতীয় ইন্টারনেট সেবা গ্রহণে বিধিনিষেধ আরোপ অব্যাহত রেখেছে। এছাড়া বিমান সংস্থাগুলো ইরানে ফ্লাইট স্থগিত বা বাতিল করছে।’

এমন পরিস্থিতিতে স্থলভাবে আর্মেনিয়া অথবা তুরস্কে চলে যাওয়ার জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। এসময় পরিচয় গোপন রাখা, দ্বৈত নাগরিকদের ইরানের পাসপোর্ট দিয়ে দেশ ত্যাগ করা, মোবাইল ফোনে পর্যাপ্ত চার্জ রাখা, স্থানীয় সংবাদমাধ্যমের ওপর নজর রাখতেও বলেছে তারা।

দূতাবাস সতর্কতা দিয়ে বলেছে, ইরান সরকার দ্বৈত নাগরিকদের ইরানি হিসেবেই বিবেচনা করে। ফলে কোনো দ্বৈত নাগরিক যদি মার্কিন পাসপোর্ট দেখিয়ে ইরান ছাড়ার চেষ্টা করে তাহলে তাদের দেশটির নিরাপত্তাবাহিনী যে কোনো কারণ দেখিয়ে আটক করতে পারে।

অন্যদিকে যারা ইরান ছাড়তে পারবেন না তাদের কোনো নিরাপদ স্থানে চলে যাওয়া এবং খাবার মজুদ করার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস বলেছে, ‘যদি আপনি ইরান ছাড়তে না পারেন তাহলে আপনার আবাসস্থল বা অন্য কোনো ভবনে নিরাপদ আশ্রয় খুঁজে নিন। খাবার, পানি, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুদ করে সঙ্গে রাখুন।’

একই সঙ্গে ইরানে থাকা নাগরিককে কোনো প্রকার সরকারি সহায়তার আশা না রাখতেও আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।

সূত্র: এনডিটিভি

 

RELATED ARTICLES

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার

অনলাইন ডেস্ক : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৪৫ দিনের মধ্যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী...

নেপালে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসে আগুন, যাত্রীরা উদ্ধার

অনলাইন ডেস্ক : নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবারের এ ঘটনায় উড়োজাহাজে থাকা কয়েক’শ...

নয় বছর পর মার্কিন প্রেসিডেন্টের ঐতিহাসিক চীন সফর

অনলাইন ডেস্ক : দীর্ঘ প্রায় নয় বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশেষ আমন্ত্রণে আগামী বুধবার (১৩...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সবুজ আভায় মোহ ছড়ালেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত ও লাস্যময়ী সুন্দরী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। নব্বই দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত দর্শকপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি তার।...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ‘বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। সরকারও নয়।’সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সীমান্তে কাঁটাতার বসাতে...

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার

অনলাইন ডেস্ক : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৪৫ দিনের মধ্যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী...

নেপালে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসে আগুন, যাত্রীরা উদ্ধার

অনলাইন ডেস্ক : নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবারের এ ঘটনায় উড়োজাহাজে থাকা কয়েক’শ...

Recent Comments