Sunday, June 7, 2026
Sunday, June 7, 2026
Home ইন্টারন্যাশনাল মার্কিন অভিযানে মাদুরোকে আটক নিয়ে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

মার্কিন অভিযানে মাদুরোকে আটক নিয়ে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মাধ্যমে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং অশুভ ইঙ্গিত বলে মন্তব্য করেছেন তিনি।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানিয়েছেন, মহাসচিব আন্তোনিও গুতেরেস সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছেন। ডুজারিক বলেন, ‘মার্কিন সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ ঘটনায় মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি জাতিসংঘ সনদের প্রতি পূর্ণ শ্রদ্ধা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।’

মার্কিন বাহিনীর অভিযানকে অবৈধ দাবি করে রাশিয়া ও চীনের সমর্থনে ভেনিজুয়েলা এবং কলম্বিয়া জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে।

জাতিসংঘে নিযুক্ত ভেনিজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাডা নিরাপত্তা পরিষদকে দেওয়া এক চিঠিতে এই আক্রমণকে বিশ্বাসঘাতকতা হিসেবে উল্লেখ করেছেন। তিনি সতর্ক করে বলেন, ‘শান্তিপূর্ণ একটি দেশের ওপর মার্কিন হামলা আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।’ তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদের আইন লঙ্ঘন করেছে।

এদিকে, জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ সামাজিক মাধ্যম এক পোস্টে সামারিক অভিযানের পক্ষে সাফাই গেয়েছেন। তিনি বলেন, ‘এটি কোনো শাসন পরিবর্তন অভিযান নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। মাদুরো একজন স্বৈরাচারী শাসক ছিলেন। যিনি মাদক-সন্ত্রাসবাদী সংগঠন পরিচালোনা করতেন এবং অসংখ্য মার্কিন নাগরিকের মৃত্যুর জন্য দায়ী ছিলেন।’

গত কয়েক মাস ধরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলা উপকূলে মাদক পাচার বিরোধী কঠোর অবস্থান নিয়েছিল। গত মাসেই ভেনিজুয়েলার অপরিশোধিত তেলবাহী দুটি ট্যাংকার আটক করে মার্কিন বাহিনী। যদিও যুক্তরাষ্ট্র অক্টোবর মাসেই তাদের এই পদক্ষেপকে জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষা হিসেবে বর্ণনা করেছিল।

RELATED ARTICLES

ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ

অনলাইন ডেস্ক : ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা এখন বিশ্বের ডেটা সেন্টার শিল্পের পরিচিত এক নাম। প্রায় তিন দশক আগে অস্ট্রেলিয়ায় পাড়ি...

ফের পরীক্ষার মুখে নড়বড়ে যুদ্ধবিরতি!

অনলাইন ডেস্ক : মার্কিন বাহিনী কর্তৃক ইরানের ড্রোন ও রাডার স্থাপনায় হামলা চালানো এবং ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায়...

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

অনলাইন ডেস্ক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ

অনলাইন ডেস্ক : ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা এখন বিশ্বের ডেটা সেন্টার শিল্পের পরিচিত এক নাম। প্রায় তিন দশক আগে অস্ট্রেলিয়ায় পাড়ি...

ফের পরীক্ষার মুখে নড়বড়ে যুদ্ধবিরতি!

অনলাইন ডেস্ক : মার্কিন বাহিনী কর্তৃক ইরানের ড্রোন ও রাডার স্থাপনায় হামলা চালানো এবং ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায়...

বাংলাদেশ ও তুরস্কের মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী...

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

অনলাইন ডেস্ক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা...

Recent Comments