Monday, May 18, 2026
Monday, May 18, 2026
Home বিনোদন মারাত্মক রোগে আক্রান্ত সাবা, প্রেমিকার কঠিন সময়ে পাশে হৃতিক রোশন

মারাত্মক রোগে আক্রান্ত সাবা, প্রেমিকার কঠিন সময়ে পাশে হৃতিক রোশন

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার হৃতিক রোশনের প্রেমিকা, অভিনেত্রী সাবা আজাদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত দুই সপ্তাহ ধরে তিনি শয্যাশায়ী। এক ভয়াবহ সংক্রমণের কারণে শারীরিক চরম দুর্বলতায় ভুগছেন এই তারকা। পরিস্থিতি এতটাই জটিল, বর্তমানে তার উঠে বসার মতো শক্তিটুকুও নেই। নিজের এই কঠিন সময়কে জীবনের ‘সবচেয়ে খারাপ দিন’ বলে অভিহিত করেছেন সাবা।

জানা গেছে, সাবা আজাদ ‘সাইক্লোস্পোরা কায়েটানেনসিস’ নামক একটি সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এই অসুস্থতার কবলে পড়ে মাত্র দুই সপ্তাহে তার ওজন কমেছে ৪ কেজি।

সামাজিক মাধ্যমে নিজের বর্তমান অবস্থার ছবি প্রকাশ করে সাবা জানান, তিনি সব সময় বাইরের খাবার এড়িয়ে চলেন এবং নিজের পানির বোতল সাথে রাখেন। তবুও কীভাবে এই সংক্রমণ হলো, তা তিনি বুঝতে পারছেন না। সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম ও ভারী ওজন তোলার অভ্যাস থাকলেও এখন সামান্য একটি টুথপিক তোলার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন তিনি।

অসুস্থতার এই দিনগুলোতে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাবা। জানান, শাকসবজি বা সালাদ খাওয়ার আগে সেগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়া উচিত। কারণ সামান্য অসতর্কতা জীবনের জন্য ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে।

এই কঠিন সময়ে সার্বক্ষণিক সাবার পাশে রয়েছেন হৃতিক রোশন। প্রেমিকার দ্রুত সুস্থতায় এবং তার মুখে হাসি ফোটাতে নিয়মিত সময় দিচ্ছেন এই অভিনেতা। ২০২২ সাল থেকে হৃতিক ও সাবা প্রেমের সম্পর্কে রয়েছেন। রোশন পরিবারের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানেও নিয়মিত সাবার উপস্থিতি দেখা যায়।

RELATED ARTICLES

সাক্ষী হওয়ার আবেদন প্রত্যাহার, ইডির দাবি জ্যাকুলিন ‘অপরাধের অংশীদার’

বিনোদন ডেস্ক : ২০০ কোটি রুপির বহুল আলোচিত অর্থ পাচার মামলায় নতুন করে বড় ধরনের আইনি চাপের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এই...

হঠাৎ বিতর্কে জড়ালেন আনুশকা শর্মা

বিনোদন ডেস্ক : বিরাট কোহলি আর দুই সন্তানকে নিয়ে এখন লন্ডনেই থিতু হয়েছেন অভিনেত্রী। বছরের বেশিরভাগ সময় সেখানেই কাটে তাদের। স্বামী আর সংসার নিয়ে...

কান উৎসবে প্যাস্টেল গাউনে আলিয়া ভাট

বিনোদন ডেস্ক : ফ্রান্সের দক্ষিণ উপকূলে শুরু হয়েছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব’। মঙ্গলবার (১২ মে) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আফগানিস্তানে নতুন আইন, ‘কুমারী মেয়ের’ মৌনতাই বিয়ের সম্মতি

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার একটি নতুন পারিবারিক আইন চালু করেছে। এখন থেকে এই আইনের মাধ্যমেই দেশটিতে বিয়ে, বিবাহবিচ্ছেদ ও বাল্যবিবাহের মতো...

ওয়াশিংটনের ‘কঠোর ৫ দফা’ প্রত্যাখ্যান তেহরানের

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত ও নৌ অবরোধের অবসান ঘটিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবের চরম ও অনমনীয় জবাব...

ইসরায়েলের ‘ফাঁদে’ না পড়তে যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা ‘কৌশলগত ফাঁদে’ পা দিচ্ছে ওয়াশিংটন। তিনি দাবি...

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক : পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১...

Recent Comments