Monday, March 2, 2026
Monday, March 2, 2026
Home ইন্টারন্যাশনাল মামদানিকে ‘অল্পস্বল্প’ সহযোগিতার আশ্বাস দিলেন ট্রাম্প

মামদানিকে ‘অল্পস্বল্প’ সহযোগিতার আশ্বাস দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : নিউইয়র্ক সিটির নতুন নির্বাচিত মেয়র জোহরান মামদানিকে ‘অল্পস্বল্প’ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্রধান শহর মিয়ামিতে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এই আশ্বাস দিয়েছেন তিনি।

তবে মামদানির বিজয়ের জেরে নিউইয়র্কবাসী তাদের সার্বভৌমত্ব হারিয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। পাশাপাশি তাকে পরোক্ষভাবে ‘কমিউনিস্ট’ আখ্যায়িত করে যুক্তরাষ্ট্রের জনগণকে এ ব্যাপারে ‘সতর্ক থাকার’ আহ্বানও জানিয়েছেন ট্রাম্প।

মিয়ামির অনুষ্ঠানে নিউইয়র্কের সদ্য সমাপ্ত মেয়র নির্বাচনের প্রসঙ্গে প্রেসিডেন্ট বলেন, “নিউইয়র্কের জনগন তাদের সার্বভৌমত্ব হারিয়েছে। আমরা এ ব্যাপারটির যত্ন নেবো। দেখা যাক, মামদানি নিউইয়র্ক কেমন চালায়। সম্ভবত তাকে আমরা অল্পস্বল্প সহযোগিতা করব।”

“তবে আশঙ্কার কথা হলো, আমাদের সবচেয়ে বড় শহরটি হয়তো শিগগিরই কমিউনিস্ট হয়ে যাবে এবং ষেখান থেকে দলে দলে লোকজন ফ্লোরিডায় আসা শুরু করবে। আমাদের সামনে এখন পরিষ্কারভাবে দু’টি বিকল্প উপস্থিত হয়েছে— কমিউনিজম অথবা কাণ্ডজ্ঞান।”

গতকাল বুধবার ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বিশেষ একটি দিন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার এক বছর পূর্তির দিন। এই দিনই নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ও যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে হারিয়ে নিজের বিজয় নিশ্চিত করেছিলেন তিনি।

মিয়ামিতে দেওয়া ভাষণে গত বছরের নির্বাচনের ফলাফলের দিনও স্মরণ করেছে ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি বলেছেন, “আমরা ইতোমধ্যে আমাদের অর্থনীতিকে উদ্ধার করেছি, আমাদের স্বাধীনতা ফিরিয়ে এনেছি এবং সবার সমন্বিত প্রচেষ্টায় দেশকে রক্ষা করেছি। আমাদের এই সাফল্যপূর্ণ অগ্রযাত্রার এক বছর পূর্ণ হলো আজ।”

অভিবাসী অধ্যুষিত নিউইয়র্ক অঙ্গরাজ্য ডেমোক্রেটিক পার্টির শক্তিশালী ঘাঁটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং সরকারি দল রিপাবলিকান পার্টির শীর্ষ নেতা ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই মামদানির বিরুদ্ধে ছিলেন।

নিউইয়র্কের এবারের মেয়র নির্বাচনে প্রার্থী ছিলেন মোট ৩ জন—ডেমোক্রেটিক পার্টির জোহরান মামদানি, রিপাবলিকান পার্টির কার্টিস স্লিওয়া এবং নিউইয়র্কের সাবেক মেয়র ও ডেমোক্র্যাটিক পার্টির নেতা অ্যান্ড্রু কুওমো। কুওমো স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

মেয়র নির্বাচনে ৫০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মামদানি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুয়োমো পেয়েছেন ৪২ শতাংশ ভোট এবং কার্টিস স্লিওয়া পেয়েছেন ৮ শতাংশ ভোট।

ট্রাম্প সমর্থন জানিয়েছিলেন কুওমোর প্রতি। মার্কিন সংবাদমাধ্যম ফোর্বসের তথ্য অনুযায়ী, মামদানির বিরুদ্ধে প্রচার প্রচারণা চালানোর জন্য আড়াই কোটি ডলার ব্যয় করেছে রিপাবলিকান পার্টি। এর পেছনে ছিলেন ট্রাম্প।

এছাড়া সম্প্রতি ট্রাম্প হুমকি দিয়েছেন, মামদানি বিজয়ী হলে নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আর্থিক বরাদ্দ তিনি বন্ধ করে দেবেন।

সূত্র : রয়টার্স

 

RELATED ARTICLES

সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত...

ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সকল লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত...

উপসাগরীয় ভাইদের ওপর নয়, আমাদের লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না ইরান। আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত...

ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সকল লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত...

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা...

‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ...

Recent Comments