Sunday, May 31, 2026
Sunday, May 31, 2026
Home কমিউনিটি মানবিক মুগ্ধতা ছড়ালো হিমাদ্রীর একক কবিতা সন্ধ্যা ‘কবিতাস্নাত জীবন’

মানবিক মুগ্ধতা ছড়ালো হিমাদ্রীর একক কবিতা সন্ধ্যা ‘কবিতাস্নাত জীবন’

অনলাইন ডেস্ক : গত ১২ অক্টোবর, রবিবার টরন্টোতে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী একক কবিতা সন্ধ্যা। টরন্টোর অতি পরিচিত সাংস্কৃতিকমুখ হিমাদ্রী রয়ের পরিবেশনায় এই একক কবিতা সন্ধ্যা দর্শকদের গভীরভাবে মুগ্ধ ও বিস্মিত করে।

কবিতাকে হিমাদ্রী ধারণ ও লালন করেন। কবিতার সাথে তাঁর বসবাস অনেকদিনের। কবিতা যে মানুষকে নির্মল ও পবিত্র করে, সেই সাথে জীবনবোধ জাগ্রত করে এমন এক প্রবল অনুভ‚তি উপস্থিত সকলের মাঝে সঞ্চারিত করতে সমর্থ হন আবৃত্তি শিল্পী হিমাদ্রী রয়। প্রায় দুই ঘন্টার একক আবৃত্তিতে তিনি বাংলা সাহিত্যের প্রথিথযশা কবিদের কবিতা থেকে আবৃত্তি করেন। তিনি সকল কবিতা আবৃত্তি করেন নিজের স্মৃতি থেকে।

আরিয়েন হকের উপস্থাপনায় আবৃত্তি অনুষ্ঠানের আবহ সঙ্গীতে অংশ নেন রুপতনু শর্মা। সেই সাথে অনুষ্ঠানে মাসুম রহমানের মঞ্চসজ্জায় ছিল এক কাব্যিক ছোঁয়া।

হিমাদ্রীর একক কবিতা সন্ধ্যার একক অনন্য বৈশিষ্ট্য হচ্ছে, এই অনুষ্ঠান থেকে উপার্জিত সকল অর্থ স্পেশাল শিশুদের বিকাশের জন্য জেনেভা সেন্টার ফর অটিজম এ দান করা হবে।

প্রাণঢালা অভিবাদন ও ধন্যবাদ মানবিক মানুষ হিমাদ্রী রয়।

RELATED ARTICLES

যুদ্ধের প্রভাবে ৬০ বিলিয়ন ডলারের বাড়তি চাপ মার্কিনিদের কাঁধে

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের অর্থনৈতিক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপর। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, গত তিন মাসে দেশটির...

হরমুজে মাইন স্থাপন নিয়ে ট্রাম্পের দাবির প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে ইরান মাইন স্থাপন করেছিল- এমন অভিযোগের পক্ষে এখনো নিশ্চিত প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি...

যুক্তরাষ্ট্রে কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি কাগজ উৎপাদন কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২ জন। শুক্রবার স্থানীয়...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পিএসজির বিজয়-উন্মাদনা রূপ নিল সহিংসতায়, গ্রেপ্তার ৪ শতাধিক

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস সহিংসতায় রূপ নিয়েছে। এ ঘটনায় দেশজুড়ে...

যুদ্ধের প্রভাবে ৬০ বিলিয়ন ডলারের বাড়তি চাপ মার্কিনিদের কাঁধে

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের অর্থনৈতিক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপর। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, গত তিন মাসে দেশটির...

হরমুজে মাইন স্থাপন নিয়ে ট্রাম্পের দাবির প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে ইরান মাইন স্থাপন করেছিল- এমন অভিযোগের পক্ষে এখনো নিশ্চিত প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি...

যুক্তরাষ্ট্রে কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি কাগজ উৎপাদন কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২ জন। শুক্রবার স্থানীয়...

Recent Comments