Monday, March 2, 2026
Monday, March 2, 2026
Home কমিউনিটি মঞ্চ ৭১ কানাডা’র আত্মপ্রকাশ

মঞ্চ ৭১ কানাডা’র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক: গত ৬ই সেপ্টেম্বর, ২০২৫ শনিবার সন্ধ্যায় ড্যানফোর্থে’র স্পাইসি গ্রীল রেস্টুরেন্টে বাংলাদেশের স্বাধীনতা তথা দেশ রক্ষায় প্রবাস থেকে আন্দোলন গড়ে তোলার লক্ষে ‘মঞ্চ ৭১ কানাডা’র এক সভার আয়োজন করা হয়। ‘মঞ্চ ৭১ কানাডা’র সভাপতি মোঃ হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোর্শেদ আহমেদ মুক্তা’র সঞ্চালনায় ‘হটাও ইউনুস, বাঁচাও দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপস্থিত সকলেই আলোচনায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বর্তমানে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তির বাংলাদেশকে পাকিস্তান বানানোর অপচেষ্টা, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের শারীরিক ভাবে নিগৃহীত করা ও দেশ বিরোধী বিভিন্ন ঘৃণ্য কর্মকাণ্ডের ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

তারা স্বাধীনতা ও মানবতা বিরোধী জামাত নেতাদের কানাডা আগমনে ভিসা প্রাপ্তির লক্ষে স¤প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ঢাকাস্থ কানাডা দূতাবাসকে সুপারিশ পত্র প্রদান করার জন্য তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা সকলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নিজেদের মধ্যে ভেদাভেদ ও ভুল বোঝাবুঝি অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ হয়ে একমঞ্চে থাকার উপর গুরুত্ব আরোপ করেন। দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে একে অপরের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যে কোন প্রকারে ৩০ লক্ষ শহীদের রক্ত ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করার আশবাদও ব্যক্ত করেন সকলেই।
সভাপতির ভাষণে মোঃ হাসান স্বাধীনতা ও দেশ রক্ষার আন্দোলনে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের শক্তিকে শরিক হওয়ার আহŸান জানিয়ে টরন্টো, অটোয়া, মন্ট্রিয়লের কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার পক্ষের শক্তিকে সম্পৃক্ত করে ও সকলের সম্মতিক্রমে মোঃ হাসানকে আহŸায়ক ও মোর্শেদ আহম্মদ মুক্তাকে সদস্য সচিব করে ‘মঞ্চ ৭১ কানাডা’র প্রাথমিক কমিটি ঘোষনা করেন।

পর্যায়ক্রমে কনাডার অন্যান অঞ্চলকেও সম্পৃক্ত করে কমিটির কলেবর বৃদ্ধি করার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে তিনি জানান। পরিশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন। সভা শেষে সকলেই নৈশভোজে অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসাবে আজিজুর রহমান প্রিন্স, বিশেষ অতিথি হিসেবে প্রকৌশলী সৈয়দ আব্দুল গাফফার, ডঃ হূমায়ূন কবির, ডঃ এ এম এম তোহা সহ উপস্থিত ছিলেন জামালউদ্দিন নুনু, প্রকৌশলী নওশের আলী, শেখ জসিম উদ্দিন, রাধিকা রঞ্জন চৌধুরী, রিংকু সোম, এস বি এম আব্দুল হামিদ, কবিরুল ইসলাম, আতোয়ার রহমান, মোঃ বাবুল পারভেজ, রোকন চৌধুরী, এডভোকেট কুতুবুদ্দিন, হেলাল উদ্দিন, খালেদ শামীম, মাহবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা রহমান খান পান্নু, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফারোখ আহমেদ, মোঃ শরীফ আলী খান, এডভোকেট শহিদুল্লাহ, মোহাম্মদ আমিরুল ইসলাম, ফারুক চৌধুরী, শরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম তুহিন, রেজাউল কবির, মাসুদ মশিউর রহমান পাপ্পু, সাঞ্জিদা বাবলী, এ টি এম সাইদুজ্জামান, শায়লা আহমেদ, সায়েলা ইসলাম শ্রাবনী, ডি এম সোহাগ, আব্দুল কাইয়ুম, মোঃ জাহিদুর রহমান, মোঃ মানিক, কায়েস খান প্রমুখ।

RELATED ARTICLES

“আজ শুধু জীবনানন্দ দাশ” শীর্ষক অনুষ্ঠান এর সফল সমাপ্তি

অনলাইন ডেস্ক : অন্যস্বর টরন্টো ও অন্যথিয়েটার টরন্টো আয়োজিত কবি জীবনানন্দ দাশ এর জয়ন্তী উপলক্ষে “আজ শুধু জীবনানন্দ দাশ” শীর্ষক কথা, আবৃত্তি এবং কবিতা...

টরন্টোতে শ্রদ্ধা ও ভালোবাসায় অমর একুশে পালিত

বাংলা কাগজ ডেস্ক : গত ২১শে ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে টরন্টোর মেইন স্ট্রীট ও ভিক্টোরিয়া পার্ক সাবওয়ে’র মাঝামাঝি জায়গায় অবস্থিত ডেন্টোনিয়া পার্কের স্থায়ী...

সম্পর্ক জোরদারে ভারত যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই সপ্তাহে ভারত সফর করবেন বলে ধারণা করা হচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্য দ্বিগুণ করা এবং 'ভাঙা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা...

‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ...

উপসাগরীয় ভাইদের ওপর নয়, আমাদের লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না ইরান। আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস...

‘খামেনিকে হত্যা বৈশ্বিক মুসলিমদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’

অনলাইন ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, খামেনিকে হত্যার ঘটনা ‘বিশ্বের সর্বত্র মুসলিমদের, বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’। ইরান সরকারের সরকারি টেলিগ্রাম...

Recent Comments