Wednesday, July 22, 2026
Wednesday, July 22, 2026
Home ইন্টারন্যাশনাল ভেনেজুয়েলা উপকূলে মার্কিন অভিযান অব্যাহত রাখার ঘোষণা

ভেনেজুয়েলা উপকূলে মার্কিন অভিযান অব্যাহত রাখার ঘোষণা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলা উপকূলে মাদকবিরোধী অভিযানে সন্তুষ্টি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন প্রেস সচিব ক্যারোলিন লেভিট। তিনি জানান, এই অভিযান অব্যাহত থাকবে।

সম্প্রতি ক্যারিবীয় সাগরে মার্কিন বাহিনী ২০টির বেশি নৌকা ডুবিয়েছে, এতে কমপক্ষে ৮০ জনেরও বেশি নিহত হয়েছেন। ওয়াশিংটনের দাবি, এসব হামলা মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চালানো হচ্ছে।

মার্কিন সরকার জানিয়েছে, ভেনেজুয়েলা উপকূলে মাদকবিরোধী অভিযান আগের মতোই অব্যাহত থাকবে। এই অভিযানে সন্তুষ্টি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, অভিযান চলমান থাকবে।

এর আগে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা করেছেন, কার্টেল দে লস সোলেসকে আনুষ্ঠানিকভাবে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

মার্কিন সরকারের অভিযোগ, এই নেটওয়ার্কে রয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা এবং তারা যুক্তরাষ্ট্রে মাদক পাঠানোর সঙ্গে যুক্ত। তবে এসব অভিযোগের কোনো স্বাধীন প্রমাণ এখনও প্রকাশ করা হয়নি।

এমন অভিযোগকে হাস্যকর ও অস্তিত্বহীন বলে উড়িয়ে দিয়েছে ভেনেজুয়েলা সরকার। ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, মাদক বাণিজ্যের মূল রুট ইকুয়েডর হলেও রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ভেনেজুয়েলাকে নিশানা বানিয়েছে যুক্তরাষ্ট্র। মাদুরোও এটিকে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ আখ্যা দিয়ে দেশজুড়ে সতর্কতা ও সামরিক মহড়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ বাড়তে থাকায় নতুন ধাপের অভিযানের গুঞ্জন আরও জোরালো হচ্ছে। পুয়ের্তো রিকোর রুজভেল্ট রোডস ঘাঁটিতে বিমান জড়ো করা এবং সম্প্রতি সেনা মোতায়েন সংকেত দিচ্ছে সম্ভাব্য বড় ধরনের পদক্ষেপের।

তবে বিশেষজ্ঞরা বলছেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা এলেও সামরিক পদক্ষেপের অনুমতি নেই। তবুও পেন্টাগন বলছে, এতে নতুন সব বিকল্প খোলা হয়েছে।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments