Saturday, June 20, 2026
Saturday, June 20, 2026
Home ইন্টারন্যাশনাল ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের ঘোষণা ট্রাম্পের

ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের ঘোষণা ট্রাম্পের

অনলাইন ডেস্ক : লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা এবং এর আশপাশের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্সের।

শনিবার (২৯ নভেম্বর) ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন, ‘সমস্ত এয়ারলাইন, পাইলট, মাদক পাচারকারী এবং মানব পাচারকারীদের প্রতি—দয়া করে ভেনেজুয়েলার ওপরের এবং আশপাশের আকাশসীমাকে সম্পূর্ণভাবে বন্ধ বলে বিবেচনা করুন।’

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ভেনেজুয়েলায় ‘প্রতিকূল নিরাপত্তা পরিস্থিতি এবং দেশটির ভেতরে বা আশেপাশে বেড়ে চলা সামরিক কর্মকাণ্ডের’ কারণে সেখানে উড়োজাহাজ পরিচালনার বিষয়ে এয়ারলাইনগুলোকে সতর্ক করে। ভেনেজুয়েলার আকাশসীমায় ‘সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি’ এড়াতে এ নির্দেশনা দেয়া হয়।

সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনার জেরে ভেনেজুয়েলা ছয়টি প্রধান আন্তর্জাতিক এয়ারলাইনের পারমিট বাতিল করে দেয়। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সতর্কবার্তার পর ওই এয়ারলাইনগুলো দেশটিতে ফ্লাইট স্থগিত করেছিল।

সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। বিশেষ করে মাদক ব্যবসায়ীদের সঙ্গে মাদুরো সরকার যোগসাজশ রয়েছে অভিযোগ করে সুর চড়াচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু বিশ্লেষকদের ধারণা, মাদক সংক্রান্ত অভিযোগের আড়ালে ওয়াশিংটন মূলত মাদুরোকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করার প্রস্তুতি নিচ্ছে।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে ক্যারিবিয়ানে একটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। এছাড়া সেখানে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিক নৌযানে হামলাও চালায় যুক্তরাষ্ট্র। এসব হামলায় ডজনখানেকের বেশি মানুষ মারা গেছেন। জাতিসংঘ এসব হামলাকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছে।

এই সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলার মাদক পাচার বন্ধ করতে শিগগিরই স্থলপথেও অভিযান চালাবে যুক্তরাষ্ট্র।

তবে গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে মাদুরো বলেন, ভেনেজুয়েলাবাসী এসবে ভয় পায় না।

RELATED ARTICLES

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপ চাইল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান...

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও হিজবুল্লাহ

অনলাইন ডেস্ক : অবশেষে লেবাননে চলমান যুদ্ধ থামাতে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা (বাংলাদেশ সময়...

‘পাকিস্তান-বাংলাদেশে হামাসের কার্যত্রম চলছে, নজর রাখছে ইসরায়েল’

অনলাইন ডেস্ক : পাকিস্তান ও বাংলাদেশে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কার্যকলাপ চলছে বলে দাবি করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। একই সঙ্গে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপ চাইল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান...

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও হিজবুল্লাহ

অনলাইন ডেস্ক : অবশেষে লেবাননে চলমান যুদ্ধ থামাতে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা (বাংলাদেশ সময়...

ডেভিডের হ্যাটট্রিক, কাতারকে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় কানাডার

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে কম উন্মাদনা নাকি কানাডাকে নিয়ে। এমনকি কানাডা এবারের আসরে সহ-আয়োজক হওয়ার পরেও। কিন্তু ভ্যাঙ্কুভারের বিসি প্লেসের...

‘পাকিস্তান-বাংলাদেশে হামাসের কার্যত্রম চলছে, নজর রাখছে ইসরায়েল’

অনলাইন ডেস্ক : পাকিস্তান ও বাংলাদেশে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কার্যকলাপ চলছে বলে দাবি করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। একই সঙ্গে...

Recent Comments