Monday, May 25, 2026
Monday, May 25, 2026
Home বাংলাদেশ ভুটানের প্রধানমন্ত্রী, ভারতের স্পিকার ও পাকিস্তানের মন্ত্রীসহ শপথে আসছেন ৬ দেশের প্রতিনিধি

ভুটানের প্রধানমন্ত্রী, ভারতের স্পিকার ও পাকিস্তানের মন্ত্রীসহ শপথে আসছেন ৬ দেশের প্রতিনিধি

অনলাইন ডেস্ক : বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের সিনিয়র মন্ত্রী আহসান ইকবাল (পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগের ফেডারেল মন্ত্রী) ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগেসহ দক্ষিণ এশিয়ার ৬ দেশের প্রতিনিধিরা ঢাকায় আসছেন।

মঙ্গলবার অনুষ্ঠেয় এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রোববার (১৫ ফেব্রুয়ারি) জানিয়েছে, নিমন্ত্রণ পাওয়া আরো একাধিক দেশের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হতে পারে।

মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ভারতের পক্ষ থেকে শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি অংশ নেবেন। ভুটানের পক্ষে অংশ নেবেন সে দেশের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। পাকিস্তানের পক্ষে মন্ত্রিসভার এক জ্যেষ্ঠ সদস্য, তিনি আহসান ইকবাল মূলত দেশটির পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগের ফেডারেল মন্ত্রী। এ ছাড়া, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ খলিল ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা অংশ নিতে যাচ্ছেন।

তবে কূটনৈতিক একটি সূত্র আভাস দিয়েছে, শেষ মুহুর্তে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ খলিলের পরিবর্তে সেই দেশের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু অংশ নিতে পারেন।

বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত শনিবার চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। আগামী মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব গঠিত নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

RELATED ARTICLES

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

অনলাইন ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ...

চীনে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক : চীনের শানঝি প্রদেশে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার...

সরকার এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি দ্রুত নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

অনলাইন ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ...

ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো পরবর্তী নির্বাচনে প্রার্থী হবেন। পানামা সফরের সময় তিনি এ ঘোষণা দেন। সেখানে তিনি ভেনেজুয়েলার প্রবাসী...

চীনে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক : চীনের শানঝি প্রদেশে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার...

৫০ হাজার কোটি ডলারের মার্কিন পণ্য কিনবে ভারত

অনলাইন ডেস্ক : ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি এখনও চূড়ান্ত নয়। তবে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে তৎপর দুই পক্ষই। সেই আবহে ভারত...

Recent Comments