Sunday, May 31, 2026
Sunday, May 31, 2026
Home ইন্টারন্যাশনাল ‘ভারত বিরোধীতার’ কারণে বাংলাদেশিদের হোটেল দেবে না শিলিগুড়ির ব্যবসায়ীরা

‘ভারত বিরোধীতার’ কারণে বাংলাদেশিদের হোটেল দেবে না শিলিগুড়ির ব্যবসায়ীরা

অনলাইন ডেস্ক : কথিত রাজনৈতিক অস্থিরতা ও ভারত বিরোধীতার কারণে বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের শিলিগুড়ির ‘বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি’।

শুক্রবার (২৬ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া। হোটেল ব্যবসায়ীদের সংগঠনের জয়েন্ট সেক্রেটারি উজ্বল ঘোষ জানিয়েছিলেন, গত বছরের ডিসেম্বরে তারা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সেবার শিক্ষার্থী ও চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল ছিল। কিন্তু এখন থেকে আর কোনো বাংলাদেশিকেই তারা হোটেল দেবেন না।

তিনি বলেন, “২০২৪ সালের ডিসেম্বরে, আমাদের সদস্যরা বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু মানবিক কারণে বাংলাদেশি শিক্ষার্থী ও অসুস্থ মানুষদের কাছে ভাড়া দেওয়া হচ্ছিল। যারা ভারতে পড়াশোনা ও চিকিৎসার জন্য এসেছেন।”

“কিন্তু বাংলাদেশে (কথিত) সহিংসতা এবং ভারত বিরোধী বক্তব্যের কারণে আমরা আর কোনো বাংলাদেশির কাছে হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেছেন, তাদের সংগঠনের অধীনে শিলিগুড়িতে ১৮০টি হোটেল আছে। যারা সবাই কঠোরভাবে এ নিষেধাজ্ঞা মেনে চলবেন।

এছাড়া এই সংগঠনের বাইরে থাকা আরও ৫০টি হোটেলও বাংলাদেশিদের কাছে ভাড়া দিচ্ছে না বলে দাবি করেছে একটি সূত্র।

প্রতিবছর অনেক বাংলাদেশি শিক্ষা, পর্যটন ও চিকিৎসার জন্য শিলিগুঁড়ি যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

RELATED ARTICLES

যুদ্ধের প্রভাবে ৬০ বিলিয়ন ডলারের বাড়তি চাপ মার্কিনিদের কাঁধে

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের অর্থনৈতিক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপর। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, গত তিন মাসে দেশটির...

হরমুজে মাইন স্থাপন নিয়ে ট্রাম্পের দাবির প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে ইরান মাইন স্থাপন করেছিল- এমন অভিযোগের পক্ষে এখনো নিশ্চিত প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি...

যুক্তরাষ্ট্রে কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি কাগজ উৎপাদন কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২ জন। শুক্রবার স্থানীয়...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পিএসজির বিজয়-উন্মাদনা রূপ নিল সহিংসতায়, গ্রেপ্তার ৪ শতাধিক

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস সহিংসতায় রূপ নিয়েছে। এ ঘটনায় দেশজুড়ে...

যুদ্ধের প্রভাবে ৬০ বিলিয়ন ডলারের বাড়তি চাপ মার্কিনিদের কাঁধে

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের অর্থনৈতিক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপর। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, গত তিন মাসে দেশটির...

হরমুজে মাইন স্থাপন নিয়ে ট্রাম্পের দাবির প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে ইরান মাইন স্থাপন করেছিল- এমন অভিযোগের পক্ষে এখনো নিশ্চিত প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি...

যুক্তরাষ্ট্রে কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি কাগজ উৎপাদন কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২ জন। শুক্রবার স্থানীয়...

Recent Comments