Home ইন্টারন্যাশনাল ভারতের শুল্ক কমানোর ইঙ্গিত ট্রাম্পের!

ভারতের শুল্ক কমানোর ইঙ্গিত ট্রাম্পের!

অনলাইন ডেস্ক : শুল্ক-যুদ্ধের আবহে গত কয়েক মাস ধরে যেন ভাটা পড়েছে ভারত-আমেরিকা সম্পর্কে। সেই আবহে এবার ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতির ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে দিলেন শুল্ক কমানোর বার্তাও।

সোমবার হোয়াইট হাউসে ওভাল অফিসে ভারতের নতুন মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোরের শপথগ্রহণ অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন ট্রাম্প।

ট্রাম্প জানান, শীঘ্রই একটি বাণিজ্যচুক্তি চূড়ান্ত করতে চলেছে ওয়াশিংটন ও নয়াদিল্লি। সঙ্গে এ-ও জানান, অচিরেই ভারতের উপর শুল্ক কমাতে চলেছে আমেরিকা।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা ভারতের সঙ্গে একটি চুক্তি করছি। এই চুক্তি আগের থেকে অনেক আলাদা হতে চলেছে। এই মুহূর্তে ওরা আমাকে ভালোবাসে না। কিন্তু, তারা আবার আমাদের ভালোবাসবে! আমরা একটি ন্যায্য চুক্তি করতে চলেছি।

সের্জিও, তোমাকে এটা একবার দেখে নিতে হবে। স্কট (মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের দিকে তাকিয়ে), আমার মনে হয়, আমরা এমন একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি যা সবার জন্য ভাল, তাই না?

ভারতের উপর শুল্ক কমানোর কথা বিবেচনা করবেন কি-না, এই প্রশ্নের জবাবে ট্রাম্প পরে সাংবাদিকদের ইঙ্গিত দিয়ে রেখেছেন, অদূর ভবিষ্যতে ভারতীয় পণ্যের উপর থেকে শুল্কও কমাতে পারে আমেরিকা।

ট্রাম্প বলেন, এই মুহূর্তে রাশিয়ার তেলের কারণে ভারতের উপর শুল্ক অনেক বেশি। তবে ওরা রাশিয়ান তেল ব্যবহার একপ্রকার বন্ধই করে দিয়েছে। হ্যাঁ, আমরা শুল্ক কমাব বলে ঠিক করেছি। এক পর্যায়ে আমরা এই শুল্ক কমিয়ে আনব।

এ প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সুসম্পর্কের কথাও আরও একবার মনে করিয়ে দিয়েছেন ট্রাম্প।

প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকে দফায় দফায় বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চলছে ভারত ও আমেরিকার। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রস্তাবিত এই চুক্তির লক্ষ্য ছিল, ২০৩০ সালের মধ্যে ভারত-মার্কিন বাণিজ্য বর্তমানে ১৯১ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়া।

মার্চ মাস থেকে এখন পর্যন্ত এ নিয়ে পাঁচ দফা আলোচনা হয়েছে। গত ২৩ অক্টোবর ভার্চুয়াল মাধ্যমেও আলোচনা হয়েছে দুই দেশের। গত ৫ নভেম্বর ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়ে দেন, ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা ভালভাবেই এগোচ্ছে।

যদিও বেশ কয়েকটি ‘সংবেদনশীল ও গুরুতর বিষয়’ নিয়ে আলোচনা এখনও বাকি রয়েছে বলে জানিয়েছিলেন তিনি। সেই আবহেই এল ট্রাম্পের এই মন্তব্য।

RELATED ARTICLES

ঈদের সুখ স্মৃতি নিয়ে স্বস্তির যাত্রায় ঢাকায় ফিরছেন কর্মব্যস্ত নগরবাসী

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে রোববার (৩১ মে)। দীর্ঘ ছুটির পর আগামীকাল সোমবার (১ জুন)...

গ্রিনকার্ড নীতিতে ইউ-টার্ন ট্রাম্পের, সবাইকে ছাড়তে হবে না যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : গ্রিনকার্ডের জন্য আবেদন প্রক্রিয়ায় ফের পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিএইচএস)। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, সব আবেদনকারীকে নিজ দেশে ফিরে গিয়ে...

যুদ্ধের প্রভাবে ৬০ বিলিয়ন ডলারের বাড়তি চাপ মার্কিনিদের কাঁধে

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের অর্থনৈতিক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপর। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, গত তিন মাসে দেশটির...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

হিজাব পরায় তোপের মুখে বলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে স্বামী ভিকি জৈনের সঙ্গে ভ্রমণের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে।...

ঈদের সুখ স্মৃতি নিয়ে স্বস্তির যাত্রায় ঢাকায় ফিরছেন কর্মব্যস্ত নগরবাসী

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে রোববার (৩১ মে)। দীর্ঘ ছুটির পর আগামীকাল সোমবার (১ জুন)...

গ্রিনকার্ড নীতিতে ইউ-টার্ন ট্রাম্পের, সবাইকে ছাড়তে হবে না যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : গ্রিনকার্ডের জন্য আবেদন প্রক্রিয়ায় ফের পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিএইচএস)। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, সব আবেদনকারীকে নিজ দেশে ফিরে গিয়ে...

পিএসজির বিজয়-উন্মাদনা রূপ নিল সহিংসতায়, গ্রেপ্তার ৪ শতাধিক

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস সহিংসতায় রূপ নিয়েছে। এ ঘটনায় দেশজুড়ে...

Recent Comments

Exit mobile version