Thursday, June 18, 2026
Thursday, June 18, 2026
Home ইন্টারন্যাশনাল ভারতের দুই সংস্থার ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

ভারতের দুই সংস্থার ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

অনলাইন ডেস্ক : ভারতের কট্টরপন্থি হিন্দু সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)। ভারতে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে আরএসএস ও ‘র’-এর বিরুদ্ধে এই ব্যবস্থা নিতে মার্কিন সরকারকে এ সুপারিশ করা হয়েছে।

মার্কিন সংস্থাটি আরএসএসের অনুমোদিত সংস্থা বিশ্ব হিন্দু পরিষদসহ একাধিক সংগঠনের সম্পর্কেও বিরূপ মন্তব্য করেছে। এ ছাড়া ইউএসসিআইআরএফ সুপারিশে ট্রাম্প প্রশাসনকে আরও বলেছে সংখ্যালঘু ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবেও চিহ্নিত করতে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র যেন এই নীতির আলোকে তাদের বাণিজ্যনীতি ও অস্ত্র বিক্রির সময় ধর্মীয় স্বাধীনতার বিষয়টি বিবেচনায় রাখে।

আরএসএস এবং ‘র’ বিষয়ে মার্কিন সংস্থাটির এই সুপারিশ এরই মধ্যে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে তুমুল অস্বস্তির জন্ম দিয়েছে। ইউএসসিআইআরএফ তাদের প্রতিবেদনে এ নিয়ে টানা সপ্তমবারের মতো ভারতকে ‘কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন’ বা বিশেষ উদ্বেগজনক দেশ হিসেবে তালিকাভুক্ত করার সুপারিশ করেছে। এই তালিকায় ভারত ছাড়াও চীন, পাকিস্তান, উত্তর কোরিয়া, রাশিয়াসহ ১৮টি দেশের নাম রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ভারতে ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দেশটির সরকার ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে বৈষম্যমূলক আইন প্রয়োগ করছে।

সদ্য প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে ইউএসসিআইআরএফ যুক্তি দিয়েছে, ভারতে ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। দেশটিতে কট্টরপন্থিরা টার্গেট করছে ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয়গুলোকে। এ ক্ষেত্রে গত কয়েক বছরে বড়দিনে ভারতের বিভিন্ন প্রান্তে গির্জায় হামলার ঘটনা, মণিপুরে জাতিগত দাঙ্গায় আড়াইশর বেশি গির্জায় হামলা হয় বলে একাধিক রিপোর্টে অভিযোগ করা হয়েছে। এসব ঘটনা নিয়ে ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক একাধিক সংস্থা ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

RELATED ARTICLES

রাশিয়াকে টপকে বিশ্বের দ্বিতীয় শক্তিশালী বিমান বাহিনী এখন চীনের

অনলাইন ডেস্ক : বিশ্ব সামরিক ভারসাম্যে এক ঐতিহাসিক পরিবর্তন এনে রাশিয়াকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও শক্তিশালী বিমান বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে চীন।...

পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

অনলাইন ডেস্ক : সীমান্তে পুশ-ইনের কারণে শূন্যরেখায় অবস্থানরত মানুষের মানবাধিকার ও মর্যাদা রক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে গঠনমূলক আলোচনা অপরিহার্য বলে মনে করে জাতিসংঘ।...

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড

অনলাইন ডেস্ক : সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে গত এক বছরে বাংলাদেশিদের টাকা জমানোর হিড়িক পড়েছে। আজ বৃহষ্পতিবার প্রকাশিত সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) বার্ষিক...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি

বিনোদন ডেস্ক : এআই প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) রক্ষায় বড় আইনি পদক্ষেপ নিলেন বলিউড অভিনেত্রী ও আইপিএল দল পাঞ্জাব কিংসের সহ-মালিক...

রাশিয়াকে টপকে বিশ্বের দ্বিতীয় শক্তিশালী বিমান বাহিনী এখন চীনের

অনলাইন ডেস্ক : বিশ্ব সামরিক ভারসাম্যে এক ঐতিহাসিক পরিবর্তন এনে রাশিয়াকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও শক্তিশালী বিমান বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে চীন।...

পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

অনলাইন ডেস্ক : সীমান্তে পুশ-ইনের কারণে শূন্যরেখায় অবস্থানরত মানুষের মানবাধিকার ও মর্যাদা রক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে গঠনমূলক আলোচনা অপরিহার্য বলে মনে করে জাতিসংঘ।...

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড

অনলাইন ডেস্ক : সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে গত এক বছরে বাংলাদেশিদের টাকা জমানোর হিড়িক পড়েছে। আজ বৃহষ্পতিবার প্রকাশিত সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) বার্ষিক...

Recent Comments