Tuesday, April 21, 2026
Tuesday, April 21, 2026
Home বাংলাদেশ বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা

বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা। শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে যান তারা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে জিয়া উদ্যানে পৌঁছান। তার সঙ্গে পরিবারের মোট ২০ জন সদস্য ছিলেন। জিয়ারত শেষে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তারা সেখান থেকে ফিরে যান।

জাইমা রহমানের সঙ্গে তার চাচি অর্থাৎ বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।

গত বুধবার (৩১ ডিসেম্বর) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার স্বামী, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে শায়িত করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন বিশাল এলাকায় বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

RELATED ARTICLES

সংসদে জ্বালানির দাম বাড়ানোর কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বলেছেন, দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূলত পাচার ও অপচয় রোধ করে...

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসে ফুডির বড় জয়

অনলাইন ডেস্ক : দেশীয় কিউ-কমার্স প্ল্যাটফর্ম ‘ফুডি এক্সপ্রেস লিমিটেড’, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং বাংলাদেশ রিটেইল ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬’-এ অনন্য সাফল্য পেয়েছে। প্রতিষ্ঠানটি...

সুনামগঞ্জসহ ৫ জেলায় বজ্রাঘাতে প্রাণ গেল ১১ জনের

অনলাইন ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রাঘাতে ১১ জন নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের চার উপজেলায় ৫ জন, রংপুরের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের মনে ‘গভীর ঐতিহাসিক অবিশ্বাস’ বিদ্যমান রয়েছে। তবে ‘প্রতিশ্রুতি রক্ষা করাই অর্থবহ আলোচনার ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন...

মোদির উদ্বোধনের একদিন আগে ভারতের তেল শোধনাগারে আগুন

অনলাইন ডেস্ক : ভারতের রাজস্থান রাজ্যে একটি রিফাইনারির উদ্বোধনের মাত্র একদিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় মিডিয়া এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, সোমবার (২০ এপ্রিল)...

দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা, রণবীরের সঙ্গে সুখবর জানালেন নায়িকা

বিনোদন ডেস্ক : বলিউড তারকা জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং আবারও সুখবর জানালেন। সামাজিক মাধ্যমে তারা জানিয়েছেন, পরিবারে আসছে নতুন সদস্য। দ্বিতীয় সন্তানের...

সংসদে জ্বালানির দাম বাড়ানোর কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বলেছেন, দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূলত পাচার ও অপচয় রোধ করে...

Recent Comments