Thursday, July 16, 2026
Thursday, July 16, 2026
Home খেলাধুলা বিশ্বকাপের আগে মেসির নামে মামলা

বিশ্বকাপের আগে মেসির নামে মামলা

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার দুই মাসেরও কম সময় বাকি। এর মাঝেই বড় ধাক্কা খেলো লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দল। গত বছর ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে না নামায় ফ্লোরিডাভিত্তিক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে করেছে প্রতারণা মামলা।

অভিযোগ উঠেছে, চুক্তি অনুযায়ী অন্তত ৩০ মিনিট খেলার কথা থাকলেও ভেনেজুয়েলার বিপক্ষে মেসি সেদিন মাঠে নামেননি, যা কোম্পানিটিকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলেছে।

ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে না নেমে গ্যালারি উপস্থিত ছিলেন মেসি।

মিয়ামিভিত্তিক প্রতিষ্ঠান ভিআইডি গত বছরের অক্টোবরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রদর্শনী ম্যাচের জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে প্রায় ৭ মিলিয়ন ডলারের চুক্তি করেছিল। চুক্তির অন্যতম শর্ত ছিল, ইনজুরি না থাকলে মেসিকে দুটি ম্যাচেই অন্তত ৩০ মিনিট খেলতে হবে। কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেসিকে একবারের জন্যও মাঠে দেখা যায়নি।

প্রোটার কোম্পানির অভিযোগ আরও জোরালো হয়েছে একটি বিশেষ কারণে। ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে না খেললেও পরের দিন ঠিকই ইন্টার মিয়ামির হয়ে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামেন মেসি।

ভিআইডির দাবি, এটিই প্রমাণ করে যে মেসি ফিট ছিলেন এবং স্রেফ অবহেলা বা চুক্তিভঙ্গের কারণেই তিনি আগের দিনের প্রীতি ম্যাচে খেলেননি।

কোম্পানিটি জানায়, ভেনেজুয়েলা ম্যাচে মেসি না খেলায় টিকিটের চাহিদা কমে যায় এবং ভেন্যু শিকাগো থেকে ফোর্ট লডারডেলে সরিয়ে নিতে হয়। এতে তাদের ১ মিলিয়ন ডলারের বেশি লোকসান হয়েছে। এমনকি সেদিন গ্যালারিতে বসে খেলা দেখার জন্য মেসির পরিবারের জন্য বিশেষ স্যুইট ভাড়া করা হলেও শেষ পর্যন্ত কোনো লাভ হয়নি।

আইনি ঝামেলা চললেও ইন্টার মিয়ামির জার্সিতে মেসির পারফরম্যান্স এখনও অবিশ্বাস্য। ২০২৩ সালে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৯৬ ম্যাচে ৮৩টি গোল করেছেন তিনি। তার নেতৃত্বেই মিয়ামি লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড এবং এমএলএস কাপের মতো ট্রফি জিতেছে।

RELATED ARTICLES

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : টি-২০ ক্রিকেটে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে...

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত ড্রয়ের পর তীব্র সমালোচনার শিকার হয়েছিল ব্রাজিল। আজ ফিলাডেলফিয়াতে হাইতির বিপক্ষে সেই সমালোচকদের মুখ যেন বন্ধ করে দিলো...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments