Friday, May 22, 2026
Friday, May 22, 2026
Home বিনোদন বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন ভারতী সিং

বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন ভারতী সিং

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় কমেডি কুইন ভারতী সিং এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়ার নয় বছরের দীর্ঘ দাম্পত্য জীবন ভাঙার খবরে গত কয়েকদিন ধরে শোবিজে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। হর্ষের আলাদা ফ্ল্যাটে বসবাসের খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়। তবে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতী সিং।

সম্প্রতি খবর ছড়িয়ে পড়ে যে, দুই সন্তানসহ ভারতীকে ছেড়ে হর্ষ আলাদা ফ্ল্যাট ভাড়া নিয়েছেন, যা তাদের বিচ্ছেদের ইঙ্গিত দেয়। তবে হর্ষ পরে বিষয়টি স্পষ্ট করে জানান, মূলত কাজের চাপ ও পড়াশোনার জন্য নিরিবিলি ও শান্ত পরিবেশের প্রয়োজনে তিনি সাময়িকভাবে আলাদা ফ্ল্যাটে অবস্থান করছেন।

হর্ষের এমন মন্তব্যের পরও সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় কমেনি। বিষয়টি নজরে আসতেই ভারতী সিং ক্ষোভের সাথে জানান যে, তাদের বিচ্ছেদের খবরগুলো পুরোপুরি ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। এক সাক্ষাৎকারে তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, “আমাদের বিচ্ছেদের গুঞ্জন ভিত্তিহীন। আমাদের আলাদা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। একমাত্র মৃত্যুই আমাদের একে অপরের থেকে আলাদা করতে পারে।”

তিনি আরও বলেন, “আপনারা নিশ্চিন্তে থাকুন। আমরা আলাদা হবো না, যেদিন আমাদের মৃত্যু হবে কেবল সেদিনই আমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হবো।”

ভারতী সিংয়ের এই স্পষ্ট বার্তার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাদের অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। জনপ্রিয় এই তারকা দম্পতির অটুট সংসার এবং সন্তানদের নিয়ে তাদের সুখী জীবন অব্যাহত থাকুক—এমনটাই প্রত্যাশা করছেন সহকর্মী ও ভক্তরা।

RELATED ARTICLES

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা

বিনোদন ডেস্ক : দীর্ঘ আট বছরের মানসিক যন্ত্রণা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে বড় ধরনের স্বস্তি পেয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। স্পেনের উচ্চ আদালত...

কলকাতায় ফিরেই আঘাত পেলেন শুভশ্রী

বিনোদন ডেস্ক : টালিউড তারকা শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তী সদ্যই বিয়েবার্ষিকী উদযাপন করে নিজ শহরে ফিরেছেন। বিয়ের আট বছর পূর্তি উপলক্ষে থাইল্যান্ড সফরে...

সাক্ষী হওয়ার আবেদন প্রত্যাহার, ইডির দাবি জ্যাকুলিন ‘অপরাধের অংশীদার’

বিনোদন ডেস্ক : ২০০ কোটি রুপির বহুল আলোচিত অর্থ পাচার মামলায় নতুন করে বড় ধরনের আইনি চাপের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এই...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দ্রুত বিচারের আশ্বাস সরকারের

অনলাইন ডেস্ক : রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ, আতঙ্ক ও শোক ছড়িয়ে পড়েছে। ঘটনার তিন...

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর পথে ন্যাটো

অনলাইন ডেস্ক : সুইডেনে অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠকে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তিনি বলেছেন, ন্যাটো এখন আরো...

বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন ভারতী সিং

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় কমেডি কুইন ভারতী সিং এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়ার নয় বছরের দীর্ঘ দাম্পত্য জীবন ভাঙার খবরে গত কয়েকদিন ধরে...

যুক্তরাষ্ট্রের জন্য কিউবা একটি হুমকি : রুবিও

অনলাইন ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও কিউবাকে ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ বলে উল্লেখ করেছেন।...

Recent Comments