Tuesday, July 21, 2026
Tuesday, July 21, 2026
Home ইন্টারন্যাশনাল বিক্ষোভ দমনে কঠোর ব্যবস্থা না নেয়ার নির্দেশ দিলেন ইরানের প্রেসিডেন্ট

বিক্ষোভ দমনে কঠোর ব্যবস্থা না নেয়ার নির্দেশ দিলেন ইরানের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার নিরাপত্তা বাহিনীকে অর্থনৈতিক বিক্ষোভ দমনে কঠোর ব্যবস্থা না নিতে নির্দেশ দিয়েছেন। তিনি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সঙ্গে সশস্ত্র ‘দাঙ্গাকারীদের’ পার্থক্য করার কথা বলেন। প্যারিস থেকে এএফপি এ খবর জানায়।

বুধবার পেজেশকিয়ানের নিরাপত্তা বাহিনীকে সংযম দেখানোর নির্দেশ দেওয়া থেকে বোঝা যায়, সংকট পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছে সরকার। ক্যাবিনেট বৈঠকের পর বার্তা সংস্থা মেহর প্রকাশিত এক ভিডিওতে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাফর কায়েমপানাহ বলেন, পেজেশকিয়ান ‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা না নিতে নির্দেশ দিয়েছেন’।

তিনি বলেন, ‘যারা আগ্নেয়াস্ত্র, ছুরি ও মাচেটি বহন করে এবং পুলিশ স্টেশন ও সামরিক স্থাপনায় হামলা চালায়, তারা দাঙ্গাকারী। বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গাকারীদের আলাদা করতে হবে।’

নরওয়ে-ভিত্তিক এনজিও ‘ইরান হিউম্যান রাইটস’ (আইএইচআর) মঙ্গলবার জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত অন্তত ২৭ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৮ বছরের কম বয়সী পাঁচজন রয়েছে।

অন্যদিকে, সরকারি ঘোষণার বরাতে ইরানি গণমাধ্যমে ১৩ জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছে; এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং মঙ্গলবার গুলিতে নিহত এক পুলিশ সদস্যও রয়েছেন।

ইরানি সেনাবাহিনীর প্রধান ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের একজন জেনারেল আমির হাতামি সতর্ক করে বলেছেন, তেহরান বাইরের কোনো হুমকি ‘জবাব ছাড়া’ সহ্য করবে না। ফারস বার্তা সংস্থার বরাতে তিনি বলেন, ‘শত্রু যদি ভুল করে, তবে ইরানের জবাব গত জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের চেয়েও কঠোর হবে।’

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments