Sunday, March 15, 2026
Sunday, March 15, 2026
Home বিনোদন বাগদান সেরেছেন পূজা চেরি, সংসারের জন্য প্রয়োজনে ছাড়বেন অভিনয়

বাগদান সেরেছেন পূজা চেরি, সংসারের জন্য প্রয়োজনে ছাড়বেন অভিনয়

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূজা চেরি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন ও জল্পনার অবসান ঘটালেন। প্রথমবারের মতো খোলাখুলি জানালেন তিনি আর সিংগেল নন, বরং বাগদান সেরে ফেলেছেন। এমনকি ভবিষ্যতের সংসার টিকিয়ে রাখতে প্রয়োজনে অভিনয়ও ছেড়ে দিতে প্রস্তুত বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক পডকাস্টে পডকাস্টে হাজির হয়ে নিজের সম্পর্কের বিষয়টি প্রকাশ করেন পূজা। তিনি বলেন, আমি এনগেজড। এই প্রথমবার আমি এটি প্রকাশ্যে বলছি। এর আগে অনেকবার বলেছি আমি সিংগেল, কিন্তু আসলে আমি সিংগেল না। তবে এখনো আনুষ্ঠানিকভাবে আংটি বদলের মতো কিছু হয়নি। নিজের হবু জীবনসঙ্গী সম্পর্কে পূজা জানান, তিনি মিডিয়ার কেউ নন। অভিনেত্রীর ভাষায়, তিনি মিডিয়ার লোক নন, প্রশ্নই আসে না। আমি যে পেশায় আছি, এই পেশার মানুষকে আমি বিশ্বাস করতে পারি না।

ব্যক্তিজীবনে সংসারকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান পূজা। তিনি বলেন, আমি একটি সাংসারিক মেয়ে হতে চাই। আমার জীবনে ‘ডিভোর্স’ শব্দটা আসুক এটা আমি চাই না। সংসার ঠিক রাখতে হলে প্রয়োজনে মিডিয়াও ছেড়ে দিতে পারি।

অভিনয় তার ভালোবাসার জায়গা হলেও, সংসারকে অগ্রাধিকার দিতে প্রস্তুত বলেও জানান এই নায়িকা। পূজার ভাষায়, অভিনয় আমার শখ এবং ভালোবাসা। এখানে আমার ও আমার মায়ের অনেক সংগ্রাম আছে। কিন্তু সংসার বাঁচানোর জন্য প্রয়োজনে এটাও ছাড়তে পারি।

বিয়ের পরিকল্পনা নিয়েও কথা বলেছেন তিনি। পূজা জানান, মানসিকভাবে প্রস্তুত হলেই বিয়ের সিদ্ধান্ত নেবেন এবং সেটি গোপন রাখবেন না। তার হবু স্বামী তাকে সবসময় সমর্থন দেন বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।

এদিকে ক্যারিয়ারের প্রায় আট বছর পার করছেন পূজা চেরি। ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘দম’। এই সিনেমার মধ্যে দিয়ে প্রথমবারের মতো আফরান নিশোরবিপরীতে অভিনয় করেছেন পূজা। সিনেমাটির প্রচারণার মাঝেই ব্যক্তিগত জীবনের এই স্বীকারোক্তি ভক্তদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

RELATED ARTICLES

হরর সিনেমায় অভিষেক বচ্চন

বিনোদন ডেস্ক : ভৌতিক বা হরর ঘরানার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। নির্মাতা সিদ্ধার্থ আনন্দের নতুন একটি প্রজেক্টে তাকে দেখা যাবে,...

সড়কে প্রাণ হারালেন লেডি বাইকার, শোকে বাবার আত্মহত্যা

বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাজিলিয়ান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও লেডি বাইকার কার্লা থাইনারা (২৫)। মর্মান্তিক এই ঘটনার কিছুক্ষণ পর মেয়ের মৃত্যু...

ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স

বিনোদন ডেস্ক : আবারও আইনি জটিলতায় পড়েছেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে আদালত সূত্রে জানা গেছে। বুধবার প্রশান্ত...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : ঢাকা ও মস্কোর মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং...

বাগদান সেরেছেন পূজা চেরি, সংসারের জন্য প্রয়োজনে ছাড়বেন অভিনয়

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূজা চেরি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন ও জল্পনার অবসান ঘটালেন। প্রথমবারের মতো খোলাখুলি জানালেন তিনি...

ট্রাম্পের মাথায় হাত, বৈশ্বিক জ্বালানি বাজার এখন ইরানের নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক : চলতি সপ্তাহে বিশ্বের অন্যতম বৃহৎ তেল কোম্পানি সৌদি আরামকো তাদের ক্রেতাদের জানায়, আগামী এপ্রিলের রপ্তানির জন্য কোন বন্দর ব্যবহার করা হবে,...

‘বেঁচে থাকলে নেতানিয়াহুকে খুঁজে বের করে মারব’!

অনলাইন ডেস্ক : ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার অঙ্গীকার করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রোববার (১৫ মার্চ) আইআরজিসির এক...

Recent Comments