Monday, May 11, 2026
Monday, May 11, 2026
Home ইন্টারন্যাশনাল বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের সরিয়ে নিচ্ছে ভারত

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের সরিয়ে নিচ্ছে ভারত

অনলাইন ডেস্ক : নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের জন্য দেশটিকে ‘নন-ফ্যামিলি পোস্টিং’ হিসেবে ঘোষণা করেছে ভারত। ফলে ঢাকায় হাইকমিশন ও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং সিলেটের চারটি সহকারী হাইকমিশনে কর্মরত কূটনীতিকদের পরিবার-সদস্যদের ভারতে ফিরে যেতে বলা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও তা ঘোষণা করা হয়নি। ভারতের সংবাদমাধ্যমে হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে।

সূত্র জানায়, ৫ আগস্ট বাংলাদেশে শাসনব্যবস্থা পরিবর্তনের পর থেকে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে মাঝেমধ্যে উত্তেজনা দেখা দেয়। এছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিষিদ্ধ করে, তার খেলোয়াড়দের নিরাপত্তার উদ্বেগ উত্থাপন করে বাংলাদেশ। এতে নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা মিশন এবং পোস্টগুলিতে কর্মরত কর্মকর্তাদের পরিবারবর্গকে ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছি।

তবে এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশে ভারতের কূটনৈতিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না বলে জানিয়েছে ওই সূত্র।

ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। দিল্লিতে থেকে বক্তব্য দেওয়ার মাধ্যমে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী উসকানি দিচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে।

একই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে বলে একের পর এক অভিযোগ করছে ভারত। এ নিয়ে ভারতে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ, ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। বাংলাদেশেও ভারতের মিশনগুলোর সামনে বিক্ষোভের ঘটনা ঘটেছে একাধিকবার।

RELATED ARTICLES

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার

অনলাইন ডেস্ক : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৪৫ দিনের মধ্যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী...

নেপালে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসে আগুন, যাত্রীরা উদ্ধার

অনলাইন ডেস্ক : নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবারের এ ঘটনায় উড়োজাহাজে থাকা কয়েক’শ...

নয় বছর পর মার্কিন প্রেসিডেন্টের ঐতিহাসিক চীন সফর

অনলাইন ডেস্ক : দীর্ঘ প্রায় নয় বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশেষ আমন্ত্রণে আগামী বুধবার (১৩...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সবুজ আভায় মোহ ছড়ালেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত ও লাস্যময়ী সুন্দরী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। নব্বই দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত দর্শকপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি তার।...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ‘বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। সরকারও নয়।’সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সীমান্তে কাঁটাতার বসাতে...

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার

অনলাইন ডেস্ক : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৪৫ দিনের মধ্যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী...

নেপালে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসে আগুন, যাত্রীরা উদ্ধার

অনলাইন ডেস্ক : নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবারের এ ঘটনায় উড়োজাহাজে থাকা কয়েক’শ...

Recent Comments