Thursday, April 30, 2026
Thursday, April 30, 2026
Home অর্থনীতি বড় ধাক্কা ক্রিপ্টোকারেন্সির বাজারে, বিটকয়েনের পতন

বড় ধাক্কা ক্রিপ্টোকারেন্সির বাজারে, বিটকয়েনের পতন

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ এবং ডলারের শক্তিশালী অবস্থানের কারণে নভেম্বরের শুরুতেই ক্রিপ্টোকারেন্সি বাজারে ধাক্কা। শীর্ষ ডিজিটাল মুদ্রা বিটকয়েন নেমে গেছে ১ লাখ ডলারের নিচে, জুনের পর এটাই সর্বনিম্ন অবস্থান। অক্টোবরের ৬ তারিখে সর্বোচ্চ ১ লাখ ২৬ হাজার ডলারের রেকর্ড স্পর্শের পর থেকে এর দাম কমেছে ২০ শতাংশেরও বেশি।

বাজার বিশ্লেষকদের মতে, একাধিক কারণ একসঙ্গে কাজ করছে। প্রযুক্তিগতভাবে, ২০০ দিনের চলমান গড় ১ লাখ ৯ হাজার ৮০০ ডলারের নিচে নেমে যাওয়ায় আরও পতনের ইঙ্গিত দেখা দিয়েছে।

ফেয়ারলিড স্ট্র্যাটেজিসের প্রতিষ্ঠাতা কেটি স্টকটন বলেন, বিটকয়েনের সংশোধন পর্যায় আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে। তিনি পরবর্তী সাপোর্ট লেভেল ৯৪ হাজার ২০০ ডলারে দেখছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ এবং ডলারের শক্তিশালী অবস্থান ক্রিপ্টো বাজারে চাপ তৈরি করেছে। ফেডের কঠোর মনোভাবের কারণে সুদের হার কমানোর সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়ায় বিনিয়োগকারীরা ঝুঁকি কমাচ্ছেন।

কয়েনশেয়ারসের গবেষণা প্রধান জেমস বাটারফিল জানান, গত সপ্তাহে ক্রিপ্টো বিনিয়োগ পণ্য থেকে ৩৬০ মিলিয়ন ডলার নিট অর্থপ্রবাহ বেরিয়ে গেছে।

বাজারের অভ্যন্তরেও দুর্বলতা দেখা দিয়েছে। ক্রিপ্টো ট্রেডিং প্রতিষ্ঠান উইনসেন্টের পরিচালক পল হাওয়ার্ড বলেন, ইটিএফ ও করপোরেট চাহিদা এখন হ্রাস পেয়েছে, তার বদলে দীর্ঘমেয়াদি ওয়ালেটগুলো তাদের হোল্ডিং বিক্রি করছে।

অন-চেইন ডেটা বিশ্লেষণ সংস্থা গ্লাসনোড জানায়, প্রাতিষ্ঠানিক ক্রয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ব্ল্যাকরকের স্পট বিটকয়েন ইটিএফ-এ সাপ্তাহিক নিট প্রবাহ এখন মাত্র ৬০০ বিটকয়েন, যেখানে র‌্যালির সময় এটি ছিল ১০ হাজারের বেশি।

RELATED ARTICLES

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাশ

অনলাইন ডেস্ক : সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে জাতীয় সংসদে বিল পাশ হয়েছে। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ...

বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক : চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণ ৭৮.০৬৭ (আটাত্তর দশমিক শূন্য ছয় সাত) বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বলে...

প্রবাসী আয়ে ফের রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক : গেল মার্চ মাসে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। চলতি এপ্রিলেও এ প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে। এর প্রভাবে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বেঙ্গালুরুতে হাসপাতালের দেয়াল ধস: নিহত বেড়ে ৭, আহত কয়েকজন

অনলাইন ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরু-তে একটি সরকারি হাসপাতালের সীমানা প্রাচীর ধসে অন্তত সাতজন নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে শহরের বাউরি অ্যান্ড...

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ উঠছে। ইরাকের সংসদ সদস্য আবদুল্লাহ আল-খাইকানি অভিযোগ করেছেন, প্রতিবেশী ইরান ও তুরস্কও মনে করে যুক্তরাষ্ট্র...

কোনো নারীই ট্রফি হতে চায় না : প্রীতি

বিনোদন ডেস্ক : চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই গ্যালারিতে পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিনতার প্রাণবন্ত উপস্থিতি। দলের জয়ে যেমন তিনি উচ্ছ্বসিত হন, তেমনি...

পশ্চিমবঙ্গের নির্বাচন: বুথফেরত জরিপে এগিয়ে বিজেপি

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে । ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভারতের বিভিন্ন সংস্থা ও সংবাদমাধ্যম তাদের...

Recent Comments