Monday, June 15, 2026
Monday, June 15, 2026
Home খেলাধুলা বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের

বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের উপহারে শুরুতে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই আরও দুই গোল করলেন ফোলারিন বালোগুন। শেষ দিকে ব্যবধান আরও বাড়ালেন জিও রেইনা। প্যারাগুয়েকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল যুক্তরাষ্ট্র।

লস অ্যাঞ্জেলেসে ‘ডি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় শনিবার সকালে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শক্তিশালী সূচনা করল বিশ্বকাপ স্বাগতিকরা।বাংলাদেশ সংবাদ

ম্যাচের শুরু থেকেই যুক্তরাষ্ট্র আক্রমণাত্মক খেলায় আধিপত্য বিস্তার করে। সপ্তম মিনিটেই প্যারাগুয়ের ডিফেন্ডার ড্যামিয়ান বোবাদিলা আত্মঘাতী গোল করে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন। এরপর ৩১তম মিনিটে ফোলারিন বালোগুন ব্যবধান দ্বিগুণ করার পর প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-০ করেন।

দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। মৌরিসিও ৭৩ মিনিটে একটি গোল করে ব্যবধান কমান। তবে শেষ মুহূর্তে জিওভান্নি রেইনা গোল করে যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত করেন।

পুরো ম্যাচে যুক্তরাষ্ট্র বল দখল ও আক্রমণে আধিপত্য বজায় রাখে। তাদের শট অন টার্গেট ছিল ছয়টি, যেখানে প্যারাগুয়ে মাত্র একবার গোলমুখে শট নিতে পেরেছে। প্যারাগুয়ের খেলোয়াড়রা বারবার ফাউল করে পাঁচটি হলুদ কার্ড দেখেছেন।

এই জয় যুক্তরাষ্ট্রকে গ্রুপে শক্ত অবস্থানে নিয়ে গেছে এবং স্বাগতিক হিসেবে তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।

আগের ম্যাচে ‘বি’ গ্রুপে কানাডা ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার ম্যাচটি ১-১ ড্র হয়।

RELATED ARTICLES

মরক্কোর চ্যালেঞ্জে জয় অধরা, পয়েন্ট ভাগাভাগি ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক : যেমন কোনো উপন্যাসের প্রথম অধ্যায় সব সময় নায়ককে জয়ী করে না, তেমনি বিশ্বকাপের গল্পের শুরুটাও ব্রাজিলের জন্য হলো না প্রত্যাশামতো। স্বপ্ন,...

জিততে না পারলেও ইতিহাস গড়ল কানাডা

স্পোর্টস ডেস্ক : টরেন্টোতে হাজার হাজার স্বাগতিক দর্শকের উপস্থিতি আর বাঁধভাঙা উল্লাস। ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথম নিজেদের মাটিতে বিশ্বমঞ্চের কোনো ম্যাচ...

তিন লাল কার্ডের ম্যাচে মেক্সিকোর দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের উদ্বোধীন ম্যাচে ম্যাচে হেসেখেলে জিতেছে স্বাগতিক মেক্সিকো। ৩ লাল কার্ডের ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেয়েছে তারা। এর মধ্যে দিয়ে প্রথমবারের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

‘ইরানের সঙ্গে মার্কিন যুদ্ধ, ব্যয়বহুল ভুল’

অনলাইন ডেস্ক : তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সাম্প্রতিক সমঝোতা স্মারককে স্বাগত জানানোর পাশাপাশি এর আগের যুদ্ধ পরিস্থিতিকে একটি বড় ধরণের ব্যয়বহুল ভুল হিসেবে কঠোর...

শান্তিচুক্তি নিয়ে ধোঁয়াশা, ট্রাম্পের ঘোষণার পর ইরানে বিক্ষোভ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি ঘিরে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোববার চুক্তি স্বাক্ষর হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

মরক্কোর চ্যালেঞ্জে জয় অধরা, পয়েন্ট ভাগাভাগি ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক : যেমন কোনো উপন্যাসের প্রথম অধ্যায় সব সময় নায়ককে জয়ী করে না, তেমনি বিশ্বকাপের গল্পের শুরুটাও ব্রাজিলের জন্য হলো না প্রত্যাশামতো। স্বপ্ন,...

বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

অনলাইন ডেস্ক : বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারা দুজনই জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে যাবেন। সেখানে দুজন...

Recent Comments