Thursday, May 7, 2026
Thursday, May 7, 2026
Home ইন্টারন্যাশনাল ফের প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৪

ফের প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৪

অনলাইন ডেস্ক : আবার পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন সেনাবাহিনী আরেকটি নৌকায় হামলা চালিয়ে। বুধবারের ওই হামলায় চারজন নিহত হয়েছে বলে পেন্টাগন প্রধান পিট হেগসেথ জানিয়েছেন। এর ফলে ওয়াশিংটনের বিতর্কিত মাদকবিরোধী অভিযানে মৃতের সংখ্যা কমপক্ষে ৬২ জনে দাঁড়িয়েছে।

হেগসেথ এক্স-এ ঘোষণা করেছেন, আন্তর্জাতিক জলসীমায় এই হামলা চালানো হয়েছে।

তার পোস্টের সঙ্গে থাকা একটি ভিডিওতে দেখা গেছে, একটি নৌকায় বিশাল বিস্ফোরণ ঘটেছে এবং আগুন লেগে গেছে। মার্কিন সরকার কর্তৃক প্রকাশিত পূর্ববর্তী ভিডিওগুলোর মতো, নৌকার বিভিন্ন অংশ অস্পষ্ট। ফলে কতজন আরোহী ছিলেন তা যাচাই করা অসম্ভব।

হেগসেথ বলেছেন, ‘আমাদের গোয়েন্দা তথ্য অনুসারে, অন্য নৌকাগুলোর মতো এই নৌকাটিও অবৈধ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল।

তারা একটি পরিচিত মাদক পাচারের পথ ধরে চলাচল করছিল এবং মাদক বহন করছিল।’

এর আগে মার্কিন সেনাবাহিনী প্রশান্ত মহাসাগরে চারটি নৌকায় একাধিক হামলায় চালায়। তখন চার নৌকায় থাকা মোট ১৪ জন নিহত হন এবং একজন বেঁচে যায়। এ ঘটনার দুই দিন পর গতকাল বুধবার নতুন করে হামলা চালানো হলো।

বিশেষজ্ঞরা বলছেন, সেপ্টেম্বরের গোড়ার দিকে শুরু হওয়া এই হামলাগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমান, এমনকি হমলাগুলো পাচারকারীদের লক্ষ্য করে করা হলেও। হামলার লক্ষ্যবস্তু মাদক পাচারকারীই ছিল বা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল, ওয়াশিংটন এখনও পর্যন্ত এ সংক্রান্ত কোনো প্রমাণ প্রকাশ করেনি।

এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র সাতটি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে। এ ছাড়া বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মোতায়েত করা হয়েছে, যার ফলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এই অঞ্চলে।

ওয়াশিংটন বলছে, তারা মাদকবিরোধী অভিযান চালাচ্ছে।

কিন্তু কারাকাস আশঙ্কা করছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার জন্য এটি ছদ্মবেশে মার্কিন সামরিক পদক্ষেপ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলেছে, মাদুরো একজন মাদক সম্রাট। তবে এই অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
মাদুরো জোর দিয়ে বলেছেন, ভেনেজুয়েলায় কোনো মাদকের চাষ নেই।

সূত্র : এএফপি

RELATED ARTICLES

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

পশ্চিমবঙ্গে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বৃদ্ধির শঙ্কা

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় এবং রাজ্য সরকারে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, রাজ্যে বিজেপি সরকার...

কলকাতায় শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রাথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৬ মে) কলকাতার মধ্যমগ্রামে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অশালীন গান নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে ক্ষমা চাইলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘সরকে চুনর তেরী সরকে’ গানটি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাতেই এই পদক্ষেপ...

বিশ্বকাপের স্কোয়াড নিয়ে যত নিয়ম, কখন দিতে হবে চূড়ান্ত তালিকা

স্পোর্টস ডেস্ক : ঘনিয়ে আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে দল ঘোষণা নিয়ে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দেশগুলো। সবার আগে প্রাথমিক দল ঘোষণা...

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

পশ্চিমবঙ্গে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বৃদ্ধির শঙ্কা

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় এবং রাজ্য সরকারে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, রাজ্যে বিজেপি সরকার...

Recent Comments