Sunday, June 7, 2026
Sunday, June 7, 2026
Home কানাডা ফেডারেল ও অন্টারিও সরকারের যৌথ উদ্যোগ বোম্যানভিল এ পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে

ফেডারেল ও অন্টারিও সরকারের যৌথ উদ্যোগ বোম্যানভিল এ পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে

রাশিদুল হাসান : গত ২৩ অক্টোবর, বৃহস্পতিবার টরন্টো থেকে ৭৫ কিলিমিটার পূর্বের শহর বোম্যানভিল এ একটি ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (ছোট মডুলার চুল্লি বা এসএমআর) নির্মাণে কানাডার ফেডারেল সরকার ও অন্টারিও প্রাদেশিক সরকার যৌথভাবে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এটি হবে কানাডার প্রথম এসএমআর প্রকল্প, যা বিদ্যুৎ উৎপাদনে নতুন যুগের সূচনা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও অন্টারিও প্রিমিয়ার ডাগ ফোর্ড গত ২৪শে অক্টোবর, বৃহস্পতিবার ডার্লিংটন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে এই নতুন প্রকল্পের ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, “এটি একটি প্রজন্মগত বিনিয়োগ, যা কানাডাকে পরিচ্ছন্ন জ্বালানির ক্ষেত্রে বিশ্বনেতৃত্বে আরও এগিয়ে নেবে”।

ছোট মডুলার চুল্লি বা এসএমআর হলো তুলনামূলকভাবে ছোট, নিরাপদ ও দ্রুত স্থাপনযোগ্য পারমাণবিক চুল্লি, যা বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি শিল্প খাতে তাপ সরবরাহেও ব্যবহৃত হতে পারে। এটি প্রচলিত বড় পারমাণবিক চুল্লির তুলনায় কম খরচে ও কম জায়গায় স্থাপনযোগ্য।

ফেডারেল সরকার এই প্রকল্পে ২ বিলিয়ন ডলার দেবে কানাডা গ্রোথ ফান্ডের মাধ্যমে, আর অন্টারিও সরকার ১ বিলিয়ন ডলার দেবে বিল্ডিং অন্টারিও ফান্ড থেকে। প্রিমিয়ার ডাগ ফোর্ড একে “অন্টারিওর পারমাণবিক ভবিষ্যতের জন্য একটি ডাউন পেমেন্ট” হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “এই প্রকল্প শুধু কর্মসংস্থানই সৃষ্টি করবে না, বরং অন্টারিওকে একটি শক্তিশালী জ্বালানি সুপারপাওয়ারে পরিণত করবে”। এই প্রকল্পের মাধ্যমে চারটি এসএমআর নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার প্রথমটি ডার্লিংটনে স্থাপন করা হবে। এটি কানাডাকে জি-৭ দেশগুলোর মধ্যে প্রথম এসএমআর নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী কার্নি বলেন, “বর্তমান বাণিজ্য যুদ্ধ বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি করছে, কর্মসংস্থান হ্রাস পাচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় কানাডাকে নতুন পথ খুঁজে নিতে হবে।” তিনি এসএমআর প্রকল্পকে সেই পথের অংশ হিসেবে উল্লেখ করেন। বোম্যানভিলে এসএমআর প্রকল্প শুধু কানাডার জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু লক্ষ্য পূরণেই নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রযুক্তিগত নেতৃত্বের ক্ষেত্রেও এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। এটি কানাডার পরিচ্ছন্ন জ্বালানি ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।

RELATED ARTICLES

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

অনলাইন ডেস্ক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা...

ইসরায়েলের গুপ্তচরবৃত্তি নিয়ে উদ্বেগে পেন্টাগন

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক সময়ে ইসরায়েলের গুপ্তচরবৃত্তির ঝুঁকি এতটাই...

জেলেনস্কির ভাষা অশোভন, আলোচনার মানে নেই: পুতিন

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি বৈঠকের আহ্বান নাকচ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, আপাতত জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের কোনো মানে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশ ও তুরস্কের মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী...

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

অনলাইন ডেস্ক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা...

ইসরায়েলের গুপ্তচরবৃত্তি নিয়ে উদ্বেগে পেন্টাগন

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক সময়ে ইসরায়েলের গুপ্তচরবৃত্তির ঝুঁকি এতটাই...

জেলেনস্কির ভাষা অশোভন, আলোচনার মানে নেই: পুতিন

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি বৈঠকের আহ্বান নাকচ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, আপাতত জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের কোনো মানে...

Recent Comments