Monday, June 8, 2026
Monday, June 8, 2026
Home ইন্টারন্যাশনাল ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা, সরে যেতে বলা হলো মানুষকে

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা, সরে যেতে বলা হলো মানুষকে

অনলাইন ডেস্ক : ফিলিপাইনে সকাল সকাল আঘাত হেনেছে ৭.৮ মাত্রার একটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প। এর জেরে এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এসব দেশের উপকূলীয় এলাকা থেকে সাধারণ মানুষকে দ্রুত সরে যাওয়ার আহ্বানও জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৮ জুন) সকাল ৭টা ৪০ মিনিটে মিন্দানাও দ্বীপে আঘাত হানে ভূমিকম্পটি।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইন উপকূলে প্রায় ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাস এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে ৩ ফুটেরও উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে।

ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং জাপান সরকার সুনামির সতর্কতা জারি করে বলেছে উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক বড় ঢেউ আঘাত হানতে পারে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কো এক জরুরি বার্তায় বলেছেন, কোনো অপেক্ষা না করে আপনারা সবাই উঁচু স্থানে চলে যান। তিনি জানান মিন্দানাওয়ের একাধিক উপকূলীয় অঞ্চলে ইতিমধ্যে প্রভাব পড়া শুরু হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী সানাডে তাকাচিও সাধারণ মানুষকে সুনামি সতর্কতা মেনে চলার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, যদি উঁচু স্থানে চলে যাওয়ার নির্দেশনা আসে তাহলে যেন সবাই এ নির্দেশনা মেনে চলেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, মাটির ৩৫ কিলোমিটার গভীরে শক্তিশালী এ ভূমিকম্পটি আঘাত হানে।

সূত্র: বিবিসি, আলজাজিরা

RELATED ARTICLES

প্রশ্নবানে ক্ষুব্ধ ট্রাম্প, মাঝপথেই ছাড়লেন এনবিসির অনুষ্ঠান

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজের জনপ্রিয় রাজনৈতিক অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’-এর এক সাক্ষাৎকারের মাঝপথে ক্ষুব্ধ হয়ে সেট ত্যাগ করেছেন। ক্যালিফোর্নিয়ার...

বাবার হাত ভেদ করে ইসরাইলি সেনার বুলেট লাগলো মায়ের কোলে থাকা ফিলিস্তিনি শিশুর বুকে!

অনলাইন ডেস্ক : দখলদার ইসরাইলের অধিকৃত পশ্চিম তীরের হেবরনে নেতানিয়াহুর সৈন্যদের গুলিতে মায়ের কোলেই মৃত্যু হয়েছে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশুর। এ ঘটনায়...

ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ

অনলাইন ডেস্ক : ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা এখন বিশ্বের ডেটা সেন্টার শিল্পের পরিচিত এক নাম। প্রায় তিন দশক আগে অস্ট্রেলিয়ায় পাড়ি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রশ্নবানে ক্ষুব্ধ ট্রাম্প, মাঝপথেই ছাড়লেন এনবিসির অনুষ্ঠান

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজের জনপ্রিয় রাজনৈতিক অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’-এর এক সাক্ষাৎকারের মাঝপথে ক্ষুব্ধ হয়ে সেট ত্যাগ করেছেন। ক্যালিফোর্নিয়ার...

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা, সরে যেতে বলা হলো মানুষকে

অনলাইন ডেস্ক : ফিলিপাইনে সকাল সকাল আঘাত হেনেছে ৭.৮ মাত্রার একটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প। এর জেরে এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।...

এবার বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে জয় পান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এবার সভাপতিও নির্বাচিত...

বিদ্যুতের চাহিদা মোকাবিলায় সরকার ব্যবস্থা গ্রহণ করেছে: সংসদে মন্ত্রী

অনলাইন ডেস্ক : চলমান গ্রীষ্ম মৌসুমে তাপমাত্রা অত্যধিক বৃদ্ধির ফলে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল...

Recent Comments