Thursday, June 4, 2026
Thursday, June 4, 2026
Home বিনোদন প্রায় ২০ বছরের দাম্পত্যে ইতি টানলেন নিকোল কিডম্যান

প্রায় ২০ বছরের দাম্পত্যে ইতি টানলেন নিকোল কিডম্যান

বিনোদন ডেস্ক : হলিউড এবং কান্ট্রি মিউজিক জগতের অন্যতম জনপ্রিয় ও দীর্ঘদিনের আলোচিত দম্পতি নিকোল কিডম্যান ও কিথ আরবানের বিবাহ বিচ্ছেন হয়েছে। প্রায় ২০ বছরের সম্পর্কের ইতি টেনে এই তারকা জুটি অবশেষে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন। পিপল ম্যাগাজিন বিষয়টি নিশ্চিত করেছে।

অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যানের বয়স ৫৮, অন্যদিকে কান্ট্রি গানের জনপ্রিয় শিল্পী কিথ আরবানের বয়স ৫৭ বছর। ২০০৬ সালের জুনে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির রয়েছে দুই মেয়ে। ১৭ বছর বয়সী সানডে রোজ এবং ১৪ বছর বয়সী ফেইথ মার্গারেট।

বিচ্ছেদের এই কঠিন সময়ে নিকোলের পাশে তার বোন আন্টনিয়া কিডম্যান দাঁড়িয়েছেন বলে পিপল-এর এক বিশেষ সূত্র নিশ্চিত করেছে। সূত্রটি আরও জানায়, ‘নিকোল এই বিচ্ছেদ চাননি। তিনি সম্পর্কটি টিকিয়ে রাখতে চেয়েছিলেন।’

প্রথম দিকে টিএমজেড এই বিচ্ছেদের খবর প্রকাশ করে। তাদের সূত্র অনুসারে, গ্রীষ্মের শুরু থেকেই নাকি এই তারকা জুটি আলাদা বসবাস করছেন।

উল্লেখ্য, সাবেক স্বামী টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর কিথ আরবানকেই ‘গভীর ভালোবাসা’ এবং ‘ফিরে আসার ঠিকানা’ বলে উল্লেখ করেছিলেন নিকোল। এমনকি চলতি বছরের ২৫ জুন বিবাহবার্ষিকীতেও নিকোল ইনস্টাগ্রামে কিথের সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘শুভ বার্ষিকী সোনা।’

এদিকে, সম্প্রতি লন্ডনে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’ সিনেমার শুটিং শেষ করেছেন নিকোল। ইনস্টাগ্রামে কন্যা ও পরিবারের সঙ্গে গ্রীষ্মের ছুটি কাটানোর ছবিও শেয়ার করেছেন তিনি। অন্যদিকে, কিথ আরবান বর্তমানে সফরে ব্যস্ত আছেন। আগামী ২ অক্টোবর পেনসিলভেনিয়ায় তার পরবর্তী শো নির্ধারিত রয়েছে।

RELATED ARTICLES

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক : সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন, এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ে নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও...

ফোর্বসের তালিকায় হানিয়া আমির

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে যোগ হলো আরও একটি বড় অর্জন। চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া...

হিজাব পরায় তোপের মুখে বলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে স্বামী ভিকি জৈনের সঙ্গে ভ্রমণের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে।...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক : সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন, এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ে নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও...

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন

অনলাইন ডেস্ক : হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ সমঝোতা নিয়ে আগামী ২২ জুন আবার...

ফোর্বসের তালিকায় হানিয়া আমির

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে যোগ হলো আরও একটি বড় অর্জন। চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া...

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২১, প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফ

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির দক্ষিণাঞ্চলের মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে ফ্লোরিশ স্টে...

Recent Comments