Thursday, May 14, 2026
Thursday, May 14, 2026
Home বাংলাদেশ পুলিশের জন্য সুখবর! ওভারটাইম ভাতা চালুর পরিকল্পনা সরকারের

পুলিশের জন্য সুখবর! ওভারটাইম ভাতা চালুর পরিকল্পনা সরকারের

অনলাইন ডেস্ক : অতিরিক্ত সময় দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা চালুর পরিকল্পনা করছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিশেষ নীতিমালার আওতায় এ ভাতা কার্যকর করা গেলে পুলিশের মনোবল বাড়বে এবং জনসেবার মান উন্নত হবে।

রবিবার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার পুলিশ বাহিনীকে আরও আধুনিক ও জনবান্ধব করতে তাদের যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করতে চায়।

পাশাপাশি দীর্ঘদিন চাকরি করেও পদোন্নতি না পাওয়া কনস্টেবলদের জন্য অবসরকালে অনারারি পদোন্নতির বিষয়টিও বিবেচনায় রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, কনস্টেবল থেকে অনারারি এএসআই, এএসআই থেকে অনারারি এসআই এবং এসআই থেকে অনারারি ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়ার সুযোগ তৈরি করা হবে।প্রধানমন্ত্রীর খবর

তিনি আরও জানান, দীর্ঘ কর্মঘণ্টা ও চাপের কারণে পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতাল আধুনিকায়ন করা হবে এবং প্রয়োজন হলে নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া পুলিশ ইউনিটগুলোর ভবন নির্মাণ, কার্যালয় উন্নয়ন এবং আবাসন সংকট নিরসনে অর্থ বরাদ্দ ও ভূমি অধিগ্রহণকে সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

RELATED ARTICLES

নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

অনলাইন ডেস্ক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নবম জাতীয় বেতন কাঠামো নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়ে হয়েছে। স্বাধীনতার পর ১৯৭৩ সালে প্রথম বেতন স্কেল কার্যকর...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ‘বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। সরকারও নয়।’সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সীমান্তে কাঁটাতার বসাতে...

হাম ও উপসর্গে ঝরে গেল আরো ৭ প্রাণ

অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক চলছে

অনলাইন ডেস্ক : ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং ওয়াশিংটন-বেইজিং সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক।...

নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

অনলাইন ডেস্ক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নবম জাতীয় বেতন কাঠামো নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়ে হয়েছে। স্বাধীনতার পর ১৯৭৩ সালে প্রথম বেতন স্কেল কার্যকর...

হঠাৎ বিতর্কে জড়ালেন আনুশকা শর্মা

বিনোদন ডেস্ক : বিরাট কোহলি আর দুই সন্তানকে নিয়ে এখন লন্ডনেই থিতু হয়েছেন অভিনেত্রী। বছরের বেশিরভাগ সময় সেখানেই কাটে তাদের। স্বামী আর সংসার নিয়ে...

নারীদের হেনস্তা করায় মালয়েশিয়ায় বাংলাদেশিকে বেত্রাঘাতের নির্দেশ

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের এলআরটি ও এমআরটি স্টেশনে পাঁচ নারীকে হেনস্তা করায় এক বাংলাদেশিকে কারাদণ্ড ও বেত্রাঘাত করার নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার...

Recent Comments