Friday, May 8, 2026
Friday, May 8, 2026
Home বিনোদন পাকিস্তানকে কটাক্ষ অমিতাভ বচ্চনের

পাকিস্তানকে কটাক্ষ অমিতাভ বচ্চনের

বিনোদন ডেস্ক : নানা নাটকীয়তার মধ্যে দিয়ে শেষে হয়েছে এশিয়া কাপের ১৭তম আসর। এবারের আসরে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। খেলাতে ভারত জয় লাভ করলেও শিরোপা গ্রহণ করেনি দলটি। অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক কোটি টাকার চেক ছুড়ে ফেলার ঘটনা উত্তাপ ছড়াচ্ছে ক্রিকেট মহলে। সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে ভারতের শোবিজ অঙ্গনেও।

রোববার রাতে খেলা শেষ হতেই সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানকে খোঁচা দিয়ে বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন লেখেন, “জিতে গেলাম! ভালো খেলেছে ‘অভিষেক বচ্চন’। ওদিকে ওরা কথায় পিছল (নাম ভুল বলা প্রসঙ্গে) খেল। আর এদিকে, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কিছু না করেও, প্রতিপক্ষকে কাঁপিয়ে দিল! একেবারে চুপ হয়ে গেল তারা। জয় হিন্দ! জয় ভারত।”

ফাইনাল ম্যাচের দুইদিন আগে এক শোয়ে ভারত-পাকিস্তানের সম্ভাবনা বিশ্লেষণ করার সময় পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার ভারতীয় ব্যাটার ‘অভিষেক শর্মা’র পরিবর্তে ভুলবশত ‘অভিষেক বচ্চন’ বলে বসেন। এ সময় উপস্থিত বাকিরাও হেসে ফেলেন। আর সেই পর্বের ভিডিও সামাজিকমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়।

শোয়েবের এমন নাম-বিভ্রান্তির পাল্টা জবাব দিয়েছিলেন অভিষেক বচ্চন। শোয়েবের উদ্দেশে তিনি বলেছিলেন, “স্যার, সম্মান রেখেই বলছি…তারা সেটাও পারবে না! যদিও আমি ক্রিকেট খেলতেই পারি না।”

ম্যাচের ট্রফি তুলে দেওয়ার জন্য মাঠে উপস্থিত ছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভি। কিন্তু তার হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। ফলে বিজয়ী হলেও মঞ্চে ওঠে না সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয়রা।

RELATED ARTICLES

অশালীন গান নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে ক্ষমা চাইলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘সরকে চুনর তেরী সরকে’ গানটি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাতেই এই পদক্ষেপ...

৪৯ বছরের রেকর্ড ভাঙতে যাচ্ছেন বিজয় থালাপতি

বিনোদন ডেস্ক : এক ঐতিহাসিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজনীতিতে। চলতি বিধানসভা নির্বাচনে জয় পেতে যাচ্ছে অভিনেতা থেকে রাজনীতিতে আসা জোসেফ...

মদ ছেড়ে এখন সবচেয়ে সুখী টম হল্যান্ড

বিনোদন ডেস্ক : মদ্যপান ছেড়ে দেওয়ায় এখন জীবনের সেরা সময় পার করছেন হলিউড অভিনেতা টম হল্যান্ড। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘স্পাইডারম্যান’ খ্যাত এই তারকা জানান,...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অশালীন গান নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে ক্ষমা চাইলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘সরকে চুনর তেরী সরকে’ গানটি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাতেই এই পদক্ষেপ...

বিশ্বকাপের স্কোয়াড নিয়ে যত নিয়ম, কখন দিতে হবে চূড়ান্ত তালিকা

স্পোর্টস ডেস্ক : ঘনিয়ে আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে দল ঘোষণা নিয়ে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দেশগুলো। সবার আগে প্রাথমিক দল ঘোষণা...

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

পশ্চিমবঙ্গে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বৃদ্ধির শঙ্কা

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় এবং রাজ্য সরকারে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, রাজ্যে বিজেপি সরকার...

Recent Comments