Home ইন্টারন্যাশনাল নিজেকে ‘চা ওয়ালা’ বললেন মোদি

নিজেকে ‘চা ওয়ালা’ বললেন মোদি

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেকে চা ওয়ালা হিসেবে অভিহিত করেছেন। বুধবার (২০ মে) ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থার একটি ইভেন্টে অংশ নেন তিনি। সেখানে উপস্থিত শ্রোতাদের উদ্দেশে তিনি বলেন আপনাদের সামনে চা ওয়ালা উপস্থিত হয়েছে।

শ্রোতাদের তিনি বলেন, “আগে বলেছি, আগামীকাল আপনারা চা দিবস উদযাপন করবেন। চা দিবস উদযাপন করতে এক চা ওয়ালা একদিন আগেই আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন।”

ভারতের চায়ের প্রশংসা করে মোদি বলেন, “ভারতের চায়ের বৈচিত্র অনেক বিস্তৃত। ভারতের চায়ের শক্তিও অসাধারণ।”

মোদি নিজেকে চা ওয়ালা বলার পর সেখানে উপস্থিত লোকজন হাসেন। ওই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিশ্বে প্রতি বছরের ২১ মে চা দিবস পালন করা হয়।

এদিকে ভারতীয় প্রধানমন্ত্রী তার ইতালি সফর শেষ করে নয়াদিল্লিতে ফিরে এসেছেন। তিনি মোট পাঁচদিনের জন্য ইউরোপে গিয়েছিলেন। এছাড়া মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতেও গিয়েছিলেন তিনি।

মোদি যখন ছোট ছিলেন তখন তিনি গুজরাটের এক রেলস্টেশনে চা বিক্রি করতেন। এরপর আরএসএসের মতো উগ্রপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতিতে আসেন।

২০১৪ সালে তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হন। এরপর টানা তিনবার মোদি প্রধানমন্ত্রী হয়ে অন্যন্য কীর্তি গড়েছেন।

প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। তার শাসনামলে গুজরাটে হয় ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা। এতে হাজার হাজার মুসলিম প্রাণ হারিয়েছিলেন।

সূত্র: এনডিটিভি

RELATED ARTICLES

‘ইরানের সঙ্গে মার্কিন যুদ্ধ, ব্যয়বহুল ভুল’

অনলাইন ডেস্ক : তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সাম্প্রতিক সমঝোতা স্মারককে স্বাগত জানানোর পাশাপাশি এর আগের যুদ্ধ পরিস্থিতিকে একটি বড় ধরণের ব্যয়বহুল ভুল হিসেবে কঠোর...

শান্তিচুক্তি নিয়ে ধোঁয়াশা, ট্রাম্পের ঘোষণার পর ইরানে বিক্ষোভ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি ঘিরে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোববার চুক্তি স্বাক্ষর হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

অনলাইন ডেস্ক : বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারা দুজনই জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে যাবেন। সেখানে দুজন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

‘ইরানের সঙ্গে মার্কিন যুদ্ধ, ব্যয়বহুল ভুল’

অনলাইন ডেস্ক : তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সাম্প্রতিক সমঝোতা স্মারককে স্বাগত জানানোর পাশাপাশি এর আগের যুদ্ধ পরিস্থিতিকে একটি বড় ধরণের ব্যয়বহুল ভুল হিসেবে কঠোর...

শান্তিচুক্তি নিয়ে ধোঁয়াশা, ট্রাম্পের ঘোষণার পর ইরানে বিক্ষোভ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি ঘিরে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোববার চুক্তি স্বাক্ষর হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

মরক্কোর চ্যালেঞ্জে জয় অধরা, পয়েন্ট ভাগাভাগি ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক : যেমন কোনো উপন্যাসের প্রথম অধ্যায় সব সময় নায়ককে জয়ী করে না, তেমনি বিশ্বকাপের গল্পের শুরুটাও ব্রাজিলের জন্য হলো না প্রত্যাশামতো। স্বপ্ন,...

বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

অনলাইন ডেস্ক : বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারা দুজনই জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে যাবেন। সেখানে দুজন...

Recent Comments

Exit mobile version