Wednesday, July 22, 2026
Wednesday, July 22, 2026
Home ইন্টারন্যাশনাল নিউইয়র্কের বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ!

নিউইয়র্কের বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ!

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে লাগার্ডিয়া বিমানবন্দরে পরস্পরের সঙ্গে ধাক্কা খেল দুই যাত্রিবাহী বিমান। স্থানীয় সময় বুধবার রাতে একটি বিমানের পেটে গিয়ে ধাক্কা মারে অন্য একটি বিমান।

সংঘর্ষে দু’টি বিমানেই ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন এক বিমানকর্মীও। তবে গতি কম থাকার কারণে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। খবর সংবাদ সংস্থা এপির।

দু’টিই ছিল ডেল্টা এয়ালাইন্সের বিমান। একটি বিমান নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দর থেকে ভার্জিনিয়ার রোয়ানোকের উদ্দেশে উড়ানের জন্য প্রস্তত হচ্ছিল।

অপর বিমানটি উত্তর ক্যারোলিনার শার্লট থেকে সবে লাগার্ডিয়ায় এসে পৌঁছেছিল। সেই সময়েই বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে দু’টি বিমানের ধাক্কা লাগে। ভার্জিনিয়াগামী বিমানের ডানা ধাক্কা মারে অপর বিমানের পেটে।

যদিও সেই সময় দু’টি বিমানেরই গতি কম ছিল। ফলে বড়সড় কোনও বিপত্তি ঘটেনি। ডেল্টার তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় এক জন বিমানকর্মী আহত হয়েছেন।

তবে তার চোট গুরুতর নয়। ওই বিমানকর্মীকে ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে যাত্রীদের কেউ আহত হননি বলেই জানিয়েছে উড়ান সংস্থা। দুর্ঘটনার জেরে বিমানবন্দরের অন্য পরিষেবার উপরেও কোনও প্রভাব পড়েনি বলে বিবৃতিতে জানিয়েছে ডেল্টা উড়ান সংস্থা।

লাগার্ডিয়া বিমানবন্দরে ওই দুই বিমানের সংঘর্ষের বেশ কিছু ছবিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, দু’টি বিমানের মধ্যে একটি তুলনামূলক ছোট মাপের বিমান।

সেটির নাকের অংশ এবং ককপিটের কাঁচ ভেঙে গিয়েছে। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে বড় বিমানটির ডানার কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এ বিষয়ে বিমান সংস্থার তরফে কোনও মন্তব্য করা হয়নি।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments