Wednesday, June 24, 2026
Wednesday, June 24, 2026
Home ইন্টারন্যাশনাল নিউইয়র্কের দুই আসনে ডেমোক্রেটিকের প্রার্থী হবেন ইসরায়েলবিরোধীরা

নিউইয়র্কের দুই আসনে ডেমোক্রেটিকের প্রার্থী হবেন ইসরায়েলবিরোধীরা

অনলাইন ডেস্ক : আসন্ন মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের দুটি সংসদীয় আসনে ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়বেন ইসরায়েলবিরোধী হিসেবে পরিচিত দুই প্রার্থী। মঙ্গলবার দলটির প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া ‘ডেমোক্রেটিক প্রাইমারিতে’ তারা বড় ব্যবধানে জিতেছেন।

ডেমোক্রেটিক প্রাইমারিতে মঙ্গলবার নিউইয়র্কের মোট চারটি আসনের জন্য প্রার্থী বাছাইয়ের প্রতিদ্বন্দ্বিতা হয়। এরমধ্যে তিনটিতে জিতেছেন সিটি মেয়র জোহরান মামদানি সমর্থিত তিন প্রার্থী। সপ্তম সংসদীয় আসনের জন্য জিতেছেন ক্লেয়ার ভালদেজ, দশমে নিউইয়র্ক সিটি মেয়রের দপ্তরের সাবেক প্রধান নিরীক্ষক ব্র্যাড ল্যান্ডার এবং ত্রয়োদশে জিতেছেন দরিয়ালিজা অ্যাভিলা শেভালিয়ের।

ব্র্যাড ল্যান্ডার ও দরিয়ালিজা ইসরায়েলবিরোধী হিসেবে পরিচিত। ল্যান্ডার মধ্যপ্রাচ্য যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের বিষয়ে প্রচার চালিয়েছিলেন। ডেমোক্রেটিক প্রাইমারিতে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা ড্যানিয়েল গোল্ডম্যানকে সমর্থন দিয়েছিল আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটিসহ (এআইপিএসি) বেশ কয়েকটি ইসরায়েলপন্থী গোষ্ঠী।

১৩তম সংসদীয় আসনের জন্য জয়ী হওয়া দরিয়ালিজা মামদানির দল ‘ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব আমেরিকা’র সদস্য। তিনি একসময় কলাম্বিয়া ইউনিভার্সিটিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের অন্যতম সংগঠক ছিলেন।

অপরদিকে ১২তম সংসদীয় আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে হেরে গেছেন জন এফ কেনেডির নাতি জ্যাক শ্লসবার্গ। তিনি ডেমোক্রেটিক পার্টির বামপন্থী ধারার প্রগতিশীল নেতা হিসেবে পরিচিত। এই আসনের প্রাইমারিতে জয়ী হয়েছেন মিকাহ ল্যাশার। তিনি আসনটির বিদায়ী ডেমোক্র্যাট নেতা জেরি নাডলারের সমর্থন পেয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের মেয়াদ চার বছর। আর কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্যদের (৪৩৫) মেয়াদ হয় দুই বছরের। তাই প্রেসিডেন্ট নির্বাচনের দুই বছর পর একটি মধ্যবর্তী নির্বাচন হয়। এতে মূলত নিম্নকক্ষের আসনের জন্য রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির নেতা। প্রতিনিধি পরিষদেও তাঁর দল সংখ্যাগরিষ্ঠ। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে পরিষদে ডেমোক্রেটরা যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাহলে পদে থাকা নিয়ে চাপে পড়বেন ডোনাল্ড ট্রাম্প।

RELATED ARTICLES

তীব্র তাপপ্রবাহে যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল বন্ধ

অনলাইন ডেস্ক : তীব্র তাপপ্রবাহের কারণে যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে কিংবা স্বাভাবিক সময়ের আগেই ছুটি দেয়া...

ইরানকে হরমুজ থেকে টোল আদায় করতে দেওয়া হবে না: মার্কো রুবিও

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে কোনো ধরনের টোল আদায়ের সুযোগ দেওয়া হবে না...

ট্রাম্পকে বার্তা দিয়ে ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে ভোট

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধের লক্ষ্যে একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে রিপাবলিকান-নিয়ন্ত্রিত মার্কিন সিনেট। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তেহরানের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিউইয়র্কের দুই আসনে ডেমোক্রেটিকের প্রার্থী হবেন ইসরায়েলবিরোধীরা

অনলাইন ডেস্ক : আসন্ন মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের দুটি সংসদীয় আসনে ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়বেন ইসরায়েলবিরোধী হিসেবে পরিচিত দুই প্রার্থী। মঙ্গলবার দলটির প্রার্থী বাছাইয়ের...

তীব্র তাপপ্রবাহে যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল বন্ধ

অনলাইন ডেস্ক : তীব্র তাপপ্রবাহের কারণে যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে কিংবা স্বাভাবিক সময়ের আগেই ছুটি দেয়া...

ইরানকে হরমুজ থেকে টোল আদায় করতে দেওয়া হবে না: মার্কো রুবিও

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে কোনো ধরনের টোল আদায়ের সুযোগ দেওয়া হবে না...

ট্রাম্পকে বার্তা দিয়ে ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে ভোট

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধের লক্ষ্যে একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে রিপাবলিকান-নিয়ন্ত্রিত মার্কিন সিনেট। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তেহরানের...

Recent Comments