Sunday, May 10, 2026
Sunday, May 10, 2026
Home ইন্টারন্যাশনাল নতুন অর্থনৈতিক সংকটের আশঙ্কা ইরানিদের

নতুন অর্থনৈতিক সংকটের আশঙ্কা ইরানিদের

অনলাইন ডেস্ক : প্রায় এক দশক পর আবারও জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়েছে ইরান। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ২০১৫ সালের পরমাণু চুক্তির ‘স্ন্যাপব্যাক’ ধারা সক্রিয় করার পর রোববার রাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়।

নতুন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে– অস্ত্র কেনাবেচা, ভ্রমণ, সম্পদ জব্দ ও ব্যাংকিং সীমাবদ্ধতা। এগুলো ইরানের দুর্বল অর্থনীতির সব খাতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। তেহরানের খোলাবাজারে ইরানি রিয়ালের রেকর্ড পতন হচ্ছে। প্রতি মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের বিনিময় মূল্য এখন ১৩ লাখ। ব্যবসায়ীরা বলছেন, ডলারের দাম বাড়লেই আমদানি পণ্যের দাম বেড়ে যায়। এতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা আরও কমে যায়।

এর আগে গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালায়। এতে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয় এবং কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়। হামলার পর ইরান আইএইএর পরিদর্শন স্থগিত করে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন, ইরানের কোনোদিনই পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা নেই। তিনি নতুন এই নিষেধাজ্ঞাকে ‘অন্যায়, অবিচার ও বেআইনি’ বলেছেন।
ইরান, রাশিয়া ও চীন বলছে– পশ্চিমা দেশগুলো স্ন্যাপব্যাক ধারার অপব্যবহার করেছে। কারণ হিসেবে তারা বলছে, ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একতরফাভাবে পরমাণু চুক্তি থেকে সরে গিয়ে নিজস্ব নিষেধাজ্ঞা জারি করে, তখনও ইরান চুক্তি মেনে চলছিল। এই ঘটনার এক বছর পর ধীরে ধীরে শর্ত ভাঙা শুরু করে ইরান।

ইউরোপীয় দেশগুলো দাবি করছে, তারা বহুবার আলোচনার চেষ্টা করেছে; কিন্তু ইরান আইএইএর পরিদর্শনে সহযোগিতা না করে ইউরেনিয়াম মজুত বাড়িয়ে গেছে। তাই তাদের হাতে আর কোনো বিকল্প ছিল না।

এদিকে গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন সাধারণ ইরানিরা। এরই মধ্যে দেশটিতে ৪০ শতাংশের ওপরে থাকা মুদ্রাস্ফীতি আরও বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, ইসরায়েল এই পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে আরেক দফা হামলা চালাতে পারে। খবর আলজাজিরা ও বিবিসির।

RELATED ARTICLES

জাহাজে হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার হুমকি বিপ্লবী গার্ডের

অনলাইন ডেস্ক : ইরানের ট্যাংকারে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে ইসলামিক...

তুরস্ক ছাড়া ইউরোপ ‘অসম্পূর্ণ ও দুর্বল’: এরদোয়ান

অনলাইন ডেস্ক : ইউরোপীয় কাঠামোতে তুরস্ককে তার যথাযথ স্থান না দেওয়া হলে, এটি সংকট মোকাবেলায় অসম্পূর্ণ ও দুর্বল হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন তুর্কি...

সরাসরি যুদ্ধ ছাড়াই ইরানকে সহায়তা করছে চীন

অনলাইন ডেস্ক : ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ সরাসরি চীনের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থকে প্রভাবিত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে পরিস্থিতি জটিল হলেও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ব্রেন্টফোর্ডকে উড়িয়ে শিরোপার দৌড়ে টিকে রইল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে নিজেদের আশা জিইয়ে রাখল ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে হারিয়ে আর্সেনালের ওপর চাপ বাড়িয়েছে...

জাহাজে হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার হুমকি বিপ্লবী গার্ডের

অনলাইন ডেস্ক : ইরানের ট্যাংকারে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে ইসলামিক...

তুরস্ক ছাড়া ইউরোপ ‘অসম্পূর্ণ ও দুর্বল’: এরদোয়ান

অনলাইন ডেস্ক : ইউরোপীয় কাঠামোতে তুরস্ককে তার যথাযথ স্থান না দেওয়া হলে, এটি সংকট মোকাবেলায় অসম্পূর্ণ ও দুর্বল হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন তুর্কি...

সরাসরি যুদ্ধ ছাড়াই ইরানকে সহায়তা করছে চীন

অনলাইন ডেস্ক : ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ সরাসরি চীনের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থকে প্রভাবিত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে পরিস্থিতি জটিল হলেও...

Recent Comments