Tuesday, April 21, 2026
Tuesday, April 21, 2026
Home ইন্টারন্যাশনাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার টর্পেডো ছুড়লো যুক্তরাষ্ট্র, ডুবে গেছে ইরানি যুদ্ধজাহাজ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার টর্পেডো ছুড়লো যুক্তরাষ্ট্র, ডুবে গেছে ইরানি যুদ্ধজাহাজ

অনলাইন ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো কোনো মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো সরাসরি যুদ্ধের সময় একটি জাহাজকে আঘাত করেছে। ভারত মহাসাগরে শ্রীলঙ্কার কাছাকাছি এলাকায় হামলায় ইরানের ফ্রিগেট ‘আইআরআইএস ডেনা’ ডুবে গেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বুধবার (৪ মার্চ) একটি মার্কিন সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো ওই ইরানি যুদ্ধজাহাজে আঘাত হানে। তবে কোন সাবমেরিন থেকে হামলাটি চালানো হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।

পরে পেন্টাগন একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় একটি টর্পেডো জাহাজটির পেছনের অংশের নিচে বিস্ফোরিত হচ্ছে। শ্রীলঙ্কার কর্মকর্তারা জানান, ডুবে যাওয়া জাহাজটি থেকে ৩২ জন ইরানি নাবিককে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে জাহাজটিতে মোট প্রায় ১৮০ জন নাবিক ছিলেন।

মার্কিন নৌবাহিনীর ইতিহাস অনুযায়ী, শেষবার কোনো মার্কিন সাবমেরিন শত্রু জাহাজে টর্পেডো নিক্ষেপ করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিনে। তখন ইউএসএস টর্স্ক নামের সাবমেরিনটি ১৯৪৫ সালের ১৪ আগস্ট জাপানের একটি জাহাজ ডুবিয়ে দেয়।

বর্তমান হামলায় ব্যবহৃত টর্পেডোটি ছিল মার্ক-৪৮ টর্পেডো। এটি মার্কিন নৌবাহিনীর প্রধান সাবমেরিন-নিক্ষেপযোগ্য অস্ত্র। ১৯৭২ সালে চালু হওয়া এই টর্পেডো সময়ের সঙ্গে বিভিন্নভাবে উন্নত করা হয়েছে। প্রায় ৩,৮০০ পাউন্ড ওজনের এই অস্ত্রটি সোনার প্রযুক্তি ব্যবহার করে লক্ষ্যবস্তু খুঁজে পায় এবং জাহাজের নিচে গিয়ে বিস্ফোরিত হয়। এতে জাহাজের মূল কাঠামো ভেঙে দেয় এবং দ্রুত জাহাজ ডুবে যেতে বাধ্য করে।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

RELATED ARTICLES

বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের মনে ‘গভীর ঐতিহাসিক অবিশ্বাস’ বিদ্যমান রয়েছে। তবে ‘প্রতিশ্রুতি রক্ষা করাই অর্থবহ আলোচনার ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন...

মোদির উদ্বোধনের একদিন আগে ভারতের তেল শোধনাগারে আগুন

অনলাইন ডেস্ক : ভারতের রাজস্থান রাজ্যে একটি রিফাইনারির উদ্বোধনের মাত্র একদিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় মিডিয়া এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, সোমবার (২০ এপ্রিল)...

পাকিস্তানে পৌঁছেছে ৬টি মার্কিন সামরিক বিমান

অনলাইন ডেস্ক : পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে ছয়টি মার্কিন সামরিক বিমান অবতরণ করেছে। এসব বিমানে যোগাযোগ সরঞ্জাম, সহায়ক যানবাহন এবং অতিরিক্ত প্রয়োজনীয় সামগ্রী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের মনে ‘গভীর ঐতিহাসিক অবিশ্বাস’ বিদ্যমান রয়েছে। তবে ‘প্রতিশ্রুতি রক্ষা করাই অর্থবহ আলোচনার ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন...

মোদির উদ্বোধনের একদিন আগে ভারতের তেল শোধনাগারে আগুন

অনলাইন ডেস্ক : ভারতের রাজস্থান রাজ্যে একটি রিফাইনারির উদ্বোধনের মাত্র একদিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় মিডিয়া এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, সোমবার (২০ এপ্রিল)...

দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা, রণবীরের সঙ্গে সুখবর জানালেন নায়িকা

বিনোদন ডেস্ক : বলিউড তারকা জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং আবারও সুখবর জানালেন। সামাজিক মাধ্যমে তারা জানিয়েছেন, পরিবারে আসছে নতুন সদস্য। দ্বিতীয় সন্তানের...

সংসদে জ্বালানির দাম বাড়ানোর কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বলেছেন, দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূলত পাচার ও অপচয় রোধ করে...

Recent Comments