Wednesday, February 4, 2026
Wednesday, February 4, 2026
Home বিনোদন দুর্গাপূজায় একসঙ্গে কাজল ও রানি

দুর্গাপূজায় একসঙ্গে কাজল ও রানি

বিনোদন ডেস্ক : শারদীয় দুর্গোৎসব মানেই কলকাতায় উৎসবের ঢল, আর তারই কেন্দ্রবিন্দু হয়ে ওঠে মুখার্জি পরিবারের পূজা। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবারের পূজা ছিল আবেগে ভরা কারণ প্রয়াত দেব মুখার্জির অনুপস্থিতিতে প্রথমবার আয়োজক হিসেবে সামনে এসেছেন তাঁর পুত্র, পরিচালক অয়ন মুখার্জি। এই আবহেই আলোচনার কেন্দ্রে কাজল ও রানি মুখার্জির একসঙ্গে পূজামণ্ডপে আগমন।

কলকাতার মুখার্জি বাড়ির পূজায় এর আগেও বহুবার দেখা গেছে দুই বলিউড তারকা রানি ও কাজলকে। তবে এবার তাদের একসঙ্গে দেখা যাওয়া যেন এক টুকরো অতীতকে ফিরিয়ে আনল। পূজার প্রথম দিনেই কাজলের অফ-হোয়াইট শাড়ি ও লাল ব্লাউজ, আর রানির সাদা জামদানি শাড়ি মুগ্ধ করে দেয় উপস্থিত ভক্ত-অনুরাগীদের। পরিপাটি সাজ, মুখে হালকা টিপ, কম গয়না আর স্বাভাবিক হাসি সব মিলিয়ে যেন এক সৌন্দর্যের অনবদ্য বহিঃপ্রকাশ।

প্যান্ডেলে উপস্থিত সবার সামনে দুজনকে একসঙ্গে প্রতিমার সামনে বসে প্রার্থনা করতে দেখা যায়। ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, ছবি তোলা সব কিছুতেই ছিল আন্তরিকতা আর উষ্ণতার ছোঁয়া। যেন এক মুহূর্তের জন্য ফিরে এলো ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর অঞ্জলি আর টিনার সেই হারানো বন্ধুত্ব।

রানি মুখার্জি ছিলেন শুধু অতিথি নন, বরং আয়োজক হিসেবেও ছিলেন সমান সক্রিয়। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে পূজার নানা কাজের দেখভালে তাঁর সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আর কাজলও রানির পাশে থেকে পারিবারিক ঐতিহ্যের এই মিলনমেলায় যুক্ত হন হৃদয়ের টানে।

 

RELATED ARTICLES

নেটিজেনদের কটাক্ষের শিকার কারিনা কাপুর

বিনোদন ডেস্ক : বলিউডে কারিনা কাপুর খানকে নিয়ে আলোচনার শেষ নেই। কাপুর খানদানের কন্যা আর নবাব পরিবারের ঘরণি এই দুই পরিচয় কি তাকে অন্যদের...

এ আর রহমানকে অতিথি করায় বিজেপি নেতার তোপের মুখে কপিল শর্মা

বিনোদন ডেস্ক : ধর্মীয় বিভাজন সংক্রান্ত মন্তব্যের জেরে বিতর্কে জড়ানো অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে নিজের অনুষ্ঠানে অতিথি করায় এবার কড়া সমালোচনার মুখে পড়েছেন...

কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান

বিনোদন ডেস্ক : দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানের অভিনয় জীবনে এলো নতুন এক সাফল্য। কলকাতায় জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নেটিজেনদের কটাক্ষের শিকার কারিনা কাপুর

বিনোদন ডেস্ক : বলিউডে কারিনা কাপুর খানকে নিয়ে আলোচনার শেষ নেই। কাপুর খানদানের কন্যা আর নবাব পরিবারের ঘরণি এই দুই পরিচয় কি তাকে অন্যদের...

পাকিস্তানে ব্যাপক সংঘর্ষ, ২২ সেনাসহ নিহত ২৫৫

অনলাইন ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে তিন দিন ধরে চলমান সামরিক অভিযানে ১৯৭ জন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। একই সময়ে নিরাপত্তায় দায়িত্ব পালনকালে প্রাণ...

আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শীর্ষ অবস্থানে রয়েছে বলে উল্লেখ...

ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল

অনলাইন ডেস্ক : ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে দখলদার ইসরায়েল। এ জন্য ইসরায়েলি সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে গিয়ে বৈঠকও করেছেন। মঙ্গলবার...

Recent Comments