Home ইন্টারন্যাশনাল দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৩, ভারতজুড়ে সতর্কতা জারি

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৩, ভারতজুড়ে সতর্কতা জারি

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ২৪ জন। বিস্ফোরণের পরপরই মুম্বাই, জয়পুর, উত্তরপ্রদেশ এবং উত্তরাখ-সহ বেশকিছু রাজ্য ও অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে লাল কেল্লার সামনে চাঁদনী চক মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ভারতের শীর্ষ সন্ত্রাস তদন্ত সংস্থা- জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, জাতীয় নিরাপত্তা রক্ষীসহ (এনএসজি) স্থানীয় পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে।
দিল্লি পুলিশের সূত্র জানিয়েছে, এটি একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ ছিল। এতে বিস্ফোরিত ওই গাড়ির আশপাশের থাকা আরো তিন থেকে চারটি গাড়িতেও আগুন ধরে যায় এবং কমপক্ষে ২২টি যানবাহন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটল সে সম্পর্কে এখনও কোনো তথ্য দেয়নি দিল্লি পুলিশ।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, একটি সম্পূর্ণ বিধ্বস্ত গাড়িসহ বেশ কয়েকটি গাড়িতে আগুন জ্বলছে, অনেক গাড়ির গাড়ির কাঁচ ভেঙে গেছে এবং ছিন্ন-ভিন্ন কয়েকটি লাশ মাটিতে পড়ে আছে।
স্থানীয় লোক নায়ক হাসপাতাল (এলএনজেপি) ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এখনো ২৪ জন চিকিৎসাধীন রয়েছেন। দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে প্রায় ২০টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণটি একটি আই২০ হুন্ডাই গাড়িতে ঘটেছিল। বিস্ফোরণে আহত অটোচালক জিশান বলেন, ‘আমার সামনের গাড়িটি প্রায় দুই ফুট দূরে ছিল। আমি জানি না এতে বোমা ছিল নাকি অন্য কিছু, তবে এটি বিস্ফোরিত হয়েছিল।’

আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমার বাড়ির বারান্দা থেকে আমি একটি বিশাল আগুনের গোলা দেখতে পেলাম। প্রচ- শব্দ হচ্ছিল। বিস্ফোরণে আমাদের ভবনের জানালা কেঁপে ওঠে।’

উল্লেখ্য, লাল কেল্লা বা লাল কিল্লা নামে পরিচিত মুঘল স্থাপত্যটি দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে।

এদিকে, দিল্লিতে বিস্ফোরণের দিনই হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা ডা. মুজাম্মিল শাকিল বাড়িটি ভাড়া নিয়েছিলেন। সম্প্রতি দেশটির একটি সন্ত্রাসী নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

গত কয়েক দিনে হরিয়ানা ও জম্মু-কাশ্মীর পুলিশ এবং গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে এই নেটওয়ার্ক ধ্বংস করা হয়। অভিযানে দুই হাজার ৯০০ কিলোগ্রামেরও বেশি বোমা তৈরির বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই অভিযান গত ১৫ দিন ধরে চলছিল বলে জানিয়েছে ভারতের পুলিশ।

সূত্র : এনডিটিভি।##

RELATED ARTICLES

যুদ্ধবিরতি নিয়ে টানাপোড়েন: পাল্টাপাল্টি হুমকি ওয়াশিংটন-তেহরানের

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কোনও চুক্তি ছাড়া...

ইরাককে নিরাপত্তা সহযোগিতা ও ডলার দিচ্ছে না যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরাকের ওপর অভূতপূর্ব চাপ সৃষ্টি করে নিরাপত্তা সহযোগিতা স্থগিত এবং ডলার প্রবাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত মিলিশিয়াদের ক্রমবর্ধমান প্রভাব...

ইরান যুদ্ধ নিয়ে রাশিয়ার চরম সিদ্ধান্ত, আটক করলো ৪০ ইসরাইলিকে

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে ইসরাইল। টানা ৪০দিন হামলার পর চলছে যুদ্ধবিরতি। এরই মধ্যে চরম এক সিদ্ধান্ত নিয়েছে ইরানের অন্যতম...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যুদ্ধবিরতি নিয়ে টানাপোড়েন: পাল্টাপাল্টি হুমকি ওয়াশিংটন-তেহরানের

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কোনও চুক্তি ছাড়া...

বন্ধুদের সঙ্গে আরাধ্যা, এয়ারপোর্টে ফটোগ্রাফার মা ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : স্কুলের আন্তর্জাতিক ভ্রমণ শেষে মুম্বই বিমানবন্দরে ফিরছিল আরাধ্যা বচ্চন। তাকে নিতে সেখানে উপস্থিত ছিলেন মা ঐশ্বরিয়া রাই বচ্চ। বিমানবন্দরের বাইরে অপেক্ষা...

ইরাককে নিরাপত্তা সহযোগিতা ও ডলার দিচ্ছে না যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরাকের ওপর অভূতপূর্ব চাপ সৃষ্টি করে নিরাপত্তা সহযোগিতা স্থগিত এবং ডলার প্রবাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত মিলিশিয়াদের ক্রমবর্ধমান প্রভাব...

বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক : চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণ ৭৮.০৬৭ (আটাত্তর দশমিক শূন্য ছয় সাত) বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বলে...

Recent Comments

Exit mobile version