Monday, June 1, 2026
Monday, June 1, 2026
Home ইন্টারন্যাশনাল দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৬০০

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৬০০

অনলাইন ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছাড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে শতশত মানুষ। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় লাখো মানুষের ঠাঁই হয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে।

শ্রীলঙ্কায় শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে আঘাত হানা ঘূর্ণিঝড় ডিটওয়াহ’র প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৩ জনে। নিখোঁজ রয়েছে কমপক্ষে ১৯১ জন। এমন পরিস্থিতিতে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক মহলের কাছে সহায়তার আবেদন জানিয়েছে সরকার।

গত বুধবার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বৃষ্টি শুরু হয়। সেনইয়ার নামে এক ট্রপিক্যাল সাইক্লোনের প্রভাবে ভয়াবহ বন্যা দেখা দিলে হাজারো বাড়িঘর তলিয়ে যায়। এতে এখন পর্যন্ত তিনশোর বেশি বাসিন্দার মৃত্যু হয়েছে। এদিকে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতাও বাধাগ্রস্ত হচ্ছে। এখনও শতাধিক মানুষ আটকা পড়ে আছে বলে ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা জানিয়েছে।

এদিকে, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সংকলা প্রদেশে বন্যায় অন্তত ১৪৫ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশটির ১০টি প্রদেশে ১৬০ জনের বেশি মারা গেছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৮ লাখ মানুষ। এছাড়া পার্শ্ববর্তী মালয়েশিয়ায় মৃত্যুর সংখ্যা কম হলেও ক্ষতির পরিমাণ কম নয়। পেরলিস প্রদেশে দুইজনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছেন।

সূত্র: বিবিসি

RELATED ARTICLES

ঈদের সুখ স্মৃতি নিয়ে স্বস্তির যাত্রায় ঢাকায় ফিরছেন কর্মব্যস্ত নগরবাসী

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে রোববার (৩১ মে)। দীর্ঘ ছুটির পর আগামীকাল সোমবার (১ জুন)...

গ্রিনকার্ড নীতিতে ইউ-টার্ন ট্রাম্পের, সবাইকে ছাড়তে হবে না যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : গ্রিনকার্ডের জন্য আবেদন প্রক্রিয়ায় ফের পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিএইচএস)। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, সব আবেদনকারীকে নিজ দেশে ফিরে গিয়ে...

যুদ্ধের প্রভাবে ৬০ বিলিয়ন ডলারের বাড়তি চাপ মার্কিনিদের কাঁধে

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের অর্থনৈতিক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপর। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, গত তিন মাসে দেশটির...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

হিজাব পরায় তোপের মুখে বলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে স্বামী ভিকি জৈনের সঙ্গে ভ্রমণের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে।...

ঈদের সুখ স্মৃতি নিয়ে স্বস্তির যাত্রায় ঢাকায় ফিরছেন কর্মব্যস্ত নগরবাসী

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে রোববার (৩১ মে)। দীর্ঘ ছুটির পর আগামীকাল সোমবার (১ জুন)...

গ্রিনকার্ড নীতিতে ইউ-টার্ন ট্রাম্পের, সবাইকে ছাড়তে হবে না যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : গ্রিনকার্ডের জন্য আবেদন প্রক্রিয়ায় ফের পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিএইচএস)। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, সব আবেদনকারীকে নিজ দেশে ফিরে গিয়ে...

পিএসজির বিজয়-উন্মাদনা রূপ নিল সহিংসতায়, গ্রেপ্তার ৪ শতাধিক

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস সহিংসতায় রূপ নিয়েছে। এ ঘটনায় দেশজুড়ে...

Recent Comments