Friday, March 6, 2026
Friday, March 6, 2026
Home ইন্টারন্যাশনাল তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিউইয়র্কে জরুরি অবস্থা

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিউইয়র্কে জরুরি অবস্থা

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে আঘাত হেনেছে তুষারঝড়। এতে কয়েক হাজার ফ্লাইট ইতিমধ্যে বাতিল বা স্থগিত করা হয়েছে। এছাড়া নিউইয়র্ক ও নিউ জার্সিতে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা।

সংবাদমাধ্যম সিবিএস নিউজ শনিবার (২৭ ডিসেম্বর) জানিয়েছে, নিউইয়র্কে স্মরণকালের সবচেয়ে বেশি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তুষারপাতের কারণে জমা হওয়া বরফ শহরটি চিন্তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

নিউইয়র্ক এলাকায় ২ থেকে ৫ ইঞ্চি তুষারপাত হতে পারে। এছাড়া লং আইল্যান্ড এবং উত্তর জার্সিতেও একইরকম পরিস্থিতি হতে পারে। অপরদিকে পূর্ব লং আইল্যান্ড এবং কানেক্টিকাটে ৫ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে।

অতিরিক্ত তুষারপাতের কারণে দৃশ্যমানতা ব্যাপক হ্রাস পেয়েছে। এতে করে নিরাপদ যান চলাচল একেবারে অসম্ভব হয়ে পড়েছে।

নিউইয়র্কের জরুরি ব্যবস্থাপনা বিভাগ কিছু নির্দেশনা জারি করেছে। তারা বলেছে, সড়ক পিছল হয়ে যাবে। সন্ধ্যা ও রাতের দিকে ধীরগতিতে গাড়ি চালাতে চালকদের অনুরোধ করেছে তারা।

নিউ জার্সিতে তুষারঝড়ের কারণে পরিস্থিতি খুবই অল্প সময়ের মধ্যে খারাপ হয়ে গেছে। এরফলে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সেখানকার সড়কগুলো বরফে ঢেকে গেছে। এছাড়া হিমশীতল বৃষ্টি মানুষের জীবনকে করে তুলেছে দুর্বিষহ।

এদিকে গতকাল শুক্রবার অন্তত এক হাজার ফ্লাইট বাতিল ও চার হাজার ফ্লাইট স্থগিত করা হয়েছে। বড়দিন উপলক্ষ্যে বছরের এ সময়টায় বিমানে সবচেয়ে বেশি মানুষ চলাচল করেন। কিন্তু তুষারঝড়ের কারণে তারা এখন বেকায়দায় পড়েছেন।

সূত্র: সিবিসি

RELATED ARTICLES

জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিলো সরকার

অনলাইন ডেস্ক : জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কমাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। রাজধানীসহ সারাদেশে পাম্পগুলোতে ভিড় বাড়ার প্রেক্ষাপটে এবার যানবাহনে তেল বিক্রির সর্বোচ্চ সীমা...

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার টর্পেডো ছুড়লো যুক্তরাষ্ট্র, ডুবে গেছে ইরানি যুদ্ধজাহাজ

অনলাইন ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো কোনো মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো সরাসরি যুদ্ধের সময় একটি জাহাজকে আঘাত করেছে। ভারত মহাসাগরে...

শ্রীলঙ্কা উপকূলে বেকায়দায় ৩ ইরানি জাহাজ, চাইল প্রবেশের অনুমতি

অনলাইন ডেস্ক : ইরানের ওপর চাপিয়ে দেওয়া গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের অসম যুদ্ধের সপ্তম দিনে তেহরানের তিনটি জাহাজের বেকায়দায় পড়ার খবর পাওয়া...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সমর্থকের দোষে রিয়াল মাদ্রিদকে জরিমানা করল ‍উয়েফা

স্পোর্টস ডেস্ক : এক সমর্থকের অপরাধে জরিমানা গুনতে হচ্ছে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। গত সপ্তাহে তারা ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ...

জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিলো সরকার

অনলাইন ডেস্ক : জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কমাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। রাজধানীসহ সারাদেশে পাম্পগুলোতে ভিড় বাড়ার প্রেক্ষাপটে এবার যানবাহনে তেল বিক্রির সর্বোচ্চ সীমা...

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার টর্পেডো ছুড়লো যুক্তরাষ্ট্র, ডুবে গেছে ইরানি যুদ্ধজাহাজ

অনলাইন ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো কোনো মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো সরাসরি যুদ্ধের সময় একটি জাহাজকে আঘাত করেছে। ভারত মহাসাগরে...

শ্রীলঙ্কা উপকূলে বেকায়দায় ৩ ইরানি জাহাজ, চাইল প্রবেশের অনুমতি

অনলাইন ডেস্ক : ইরানের ওপর চাপিয়ে দেওয়া গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের অসম যুদ্ধের সপ্তম দিনে তেহরানের তিনটি জাহাজের বেকায়দায় পড়ার খবর পাওয়া...

Recent Comments