Friday, June 12, 2026
Friday, June 12, 2026
Home খেলাধুলা তিন লাল কার্ডের ম্যাচে মেক্সিকোর দুর্দান্ত জয়

তিন লাল কার্ডের ম্যাচে মেক্সিকোর দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের উদ্বোধীন ম্যাচে ম্যাচে হেসেখেলে জিতেছে স্বাগতিক মেক্সিকো। ৩ লাল কার্ডের ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেয়েছে তারা। এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো উদ্বোধনী ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করল স্বাগতিকরা। দর্শক মাতানো পারফরম্যান্সে বিশ্বকাপের প্রথম ম্যাচটিই হয়ে উঠেছে নাটকীয়তায় ভরপুর।

মেক্সিকো সিটির আসতেকা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপট ছিল মেক্সিকোর। আক্রমণে চেপে ধরে নবম মিনিটে প্রথম গোল আদায় করে তারা। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল জিমিনেজ। ম্যাচের বাকিটা সময় আরও কিছু সুযোগ কাজে লাগালে ব্যবধান আরও বাড়তে পারতো।

অন্যদিকে প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয়ার মতো কোনো আক্রমণই করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। বল দখল, আক্রমণ থেকে শুরু করে সবকিছুতেই পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল মেক্সিকোর। তবে ম্যাচের সবচেয়ে বড় হাইলাইট ছিল ৩ লাল কার্ড। দুই দল মিলিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই লাল কার্ড দেখেছেন ৩ জন। ম্যাচের ৯ মিনিটে হুলিয়ান কিনিয়োনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা।

এরপর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমিনেজ। ৪৯ ও ৮৪ মিনিটে দুই লাল কার্ড দেখে ৯ জনের দল হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পরে যোগ করা সময়ে লাল কার্ড দেখেন মেক্সিকোর সেজার মন্তেস।

পরিসংখ্যানের দিক থেকে, পুরো ম্যাচের ৬১ শতাংশ বল দখলে ছিল মেক্সিকোর, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার পায়ে ছিল ৩৯ শতাংশ। গোলে শট এবং অন টার্গেট শট সবকিছুতেই যোজন যোজন এগিয়ে মেক্সিকো। মেক্সিকো শট নিয়েছে ১৫টি, দক্ষিণ আফ্রিকা ৪টি। লক্ষ্য বরাবর মেক্সিকোর শট ছিল ৫টি, আফ্রিকার ৩টি।

উল্লেখ্য, ২০১০ সালের বিশ্বকাপে জোহানেসবার্গে এই দুই দলের লড়াই ছিল ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ম্যাচ। সেই লড়াই ১-১ ড্র হয়েছিল। কিন্তু আসতেকায় ইতিহাস উল্টে গেছে। জয়ের আনন্দ মেক্সিকোর জন্য কিছুটা ম্লান হয়েছে, মোন্তেসের লাল কার্ডের কারণে।

RELATED ARTICLES

এবার বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে জয় পান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এবার সভাপতিও নির্বাচিত...

ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেই বিপদে আর্জেন্টিনা!

​স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর ঠিক আগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলের দারুণ সুযোগ তৈরি হয়েছে আর্জেন্টিনার সামনে। আগামীকাল শনিবার হন্ডুরাসের বিপক্ষে জয় পেলেই শীর্ষে...

পিএসজির বিজয়-উন্মাদনা রূপ নিল সহিংসতায়, গ্রেপ্তার ৪ শতাধিক

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস সহিংসতায় রূপ নিয়েছে। এ ঘটনায় দেশজুড়ে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার...

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

অনলাইন ডেস্ক : ফেসবুকে হঠাৎ করেই সমস্যা হচ্ছে। অনেকের ফেসবুক আইডি এবং মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে (অটো) লগআউট হয়ে গেছে। সংবাদমাধ্যম ইউনিলেইড জানিয়েছে, ফেসবুকের হাজার হাজার...

প্রথম ট্রিলিয়নার হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছে ইলন মাস্ক

অনলাইন ডেস্ক : বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার (১ ট্রিলিয়ন ডলারের মালিক) হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেনপ্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক । ওয়াল স্ট্রিটে শুক্রবার (১২...

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

অনলাইন ডেস্ক : সামরিক বাজেট ও ব্যয় সংক্রান্ত মতবিরোধের জেরে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি পদত্যাগ করেছেন। তিনি অভিযোগ করেন, বৈশ্বিক হুমকির মুখে দেশের নিরাপত্তা...

Recent Comments