Sunday, June 7, 2026
Sunday, June 7, 2026
Home ইন্টারন্যাশনাল তাকাইচি হতে যাচ্ছেন জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী

তাকাইচি হতে যাচ্ছেন জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথে কট্টর জাতীয়তাবাদী রাজনীতিবিদ সানায়ে তাকাইচি। শনিবার (৪ অক্টোবর) দেশটির ক্ষমতাসীন দল লিবারের ডেমোক্রেটিক পার্টির প্রধান নির্বাচিত হয়েছেন তিনি। দলীয় প্রধান হওয়ার লড়াইয়ে পাঁচ প্রার্থীর মধ্যে একমাত্র নারী ছিলেন তিনি।

দেশটির চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে ৬৪ বছর বয়সী এই নারীর ওপর আস্থা রেখেছেন দলটির প্রতিনিধিরা। আগামী ১৫ অক্টোবর শিগিরু ইশিবার উত্তরসূরি নির্বাচনের ভোটাভুটি হওয়ার কথা। সেই পরীক্ষায় উৎরে গেলেই জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করবেন তাকাইচি।

দীর্ঘদিন ধরেই জনমত জরিপে এগিয়ে আছেন তাকাইচি, বিশেষ করে কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমির সঙ্গে পাল্লা দিয়ে। আগামী ৪ অক্টোবর এলডিপির ভোট অনুষ্ঠিত হবে। গত বছর, তাকাইচি অল্প ব্যবধানে বিদায়ী প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার কাছে হেরে গিয়েছিলেন রানঅফ পর্বে। তবে, এবার প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচি’র নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল।

এইবার যদি তাকাইচি দলীয় ভোটের পাশাপাশি সংসদীয় ভোটেও জয় পান, তবে তিনিই হবেন জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। রাজনৈতিক লিঙ্গ সমতার দিক থেকে পিছিয়ে থাকা জাপানের জন্য এটি হতে পারে একটি যুগান্তকারী ঘটনা।

নাগোয়া বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও লিঙ্গবিষয়ক গবেষক হিরোকো তাকেদা বলেন, ‘একজন নারী যদি প্রধানমন্ত্রী হন, তাহলে তা জাপানকে বিশ্ববাসীর চোখে এক নতুন আলোকে তুলে ধরতে পারে।’

বিশ্ব অর্থনৈতিক ফোরামের জেন্ডার গ্যাপ সূচকে জাপান রয়েছে ১৪৮ দেশের মধ্যে ১১৮তম স্থানে—সেনেগাল ও অ্যাঙ্গোলার মতো দেশেরও নিচে। রাজনৈতিক ও অর্থনৈতিক অংশগ্রহণে জাপান সবচেয়ে খারাপ অবস্থানে আছে; কখনও কোনো নারী প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী বা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হয়নি।

২০২৫ সালের আগস্ট পর্যন্ত, জাপানের নিম্নকক্ষ পার্লামেন্টে নারীর সংখ্যা মাত্র ১৫.৭%—যেখানে বৈশ্বিক গড় ২৭.১% এবং এশীয় গড় ২২.১%।

তাকাইচি, যিনি নারা প্রিফেকচারের বাসিন্দা, জানিয়েছেন যে যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার তার প্রেরণার উৎস।

RELATED ARTICLES

ফের পরীক্ষার মুখে নড়বড়ে যুদ্ধবিরতি!

অনলাইন ডেস্ক : মার্কিন বাহিনী কর্তৃক ইরানের ড্রোন ও রাডার স্থাপনায় হামলা চালানো এবং ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায়...

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

অনলাইন ডেস্ক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা...

ইসরায়েলের গুপ্তচরবৃত্তি নিয়ে উদ্বেগে পেন্টাগন

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক সময়ে ইসরায়েলের গুপ্তচরবৃত্তির ঝুঁকি এতটাই...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ

অনলাইন ডেস্ক : ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা এখন বিশ্বের ডেটা সেন্টার শিল্পের পরিচিত এক নাম। প্রায় তিন দশক আগে অস্ট্রেলিয়ায় পাড়ি...

ফের পরীক্ষার মুখে নড়বড়ে যুদ্ধবিরতি!

অনলাইন ডেস্ক : মার্কিন বাহিনী কর্তৃক ইরানের ড্রোন ও রাডার স্থাপনায় হামলা চালানো এবং ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায়...

বাংলাদেশ ও তুরস্কের মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী...

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

অনলাইন ডেস্ক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা...

Recent Comments