Thursday, May 14, 2026
Thursday, May 14, 2026
Home ইন্টারন্যাশনাল ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক চলছে

ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক চলছে

অনলাইন ডেস্ক : ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং ওয়াশিংটন-বেইজিং সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক। বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।

স্থানীয় সময় বুধবার চীনে পৌঁছান ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্টসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা। ২০১৭ সালের পর এটি ট্রাম্পের প্রথম চীন সফর।

চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, বৈঠকে ট্রাম্পের সঙ্গে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট। বিশ্লেষকদের মতে, এতে বোঝা যাচ্ছে যে বৈঠকটি কেবল আনুষ্ঠানিক সৌজন্য নয়; বরং দুই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের দিকনির্দেশনা নির্ধারণেও গুরুত্বপূর্ণ হতে পারে।

তবে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে কারা অংশ নিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি চীনা সংবাদমাধ্যম।

বৈঠকের শুরুতে ট্রাম্প চীনের প্রেসিডেন্টকে জানান তিনি তার সঙ্গে বিশ্বের সেরা ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে এসেছেন।

তিনি বলেন, ‘আমরা এক ছিলাম। যখনই কোনো সমস্যা হয়েছে আমরা সমাধান করেছি। আমি আপনাকে কল দিতাম। আপনি আমাকে কল দিতেন। মানুষ জানে না যখনই আমাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে, আমরা দ্রুত সময়ের মধ্যে এটির সমাধান করেছি।’

এই বৈঠককে মানুষ বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন হিসেবে অভিহিত করেট্রাম্প শি জিনপিংকে বলেন, আলোচনা ফলপ্রসু হওয়ার ক্ষেত্রে আমি আশাবাদী।

তিনি বলেন, ‘আপনার সঙ্গে দেখা হওয়া, আপনার বন্ধু হওয়ার আমার জন্য গর্বের। যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক এর আগে কখনো এত ভালো হয়নি।’

উল্লেখ্য, বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। বিশাল কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের অর্থনীতি, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

RELATED ARTICLES

নারীদের হেনস্তা করায় মালয়েশিয়ায় বাংলাদেশিকে বেত্রাঘাতের নির্দেশ

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের এলআরটি ও এমআরটি স্টেশনে পাঁচ নারীকে হেনস্তা করায় এক বাংলাদেশিকে কারাদণ্ড ও বেত্রাঘাত করার নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার...

প্রায় এক দশক পর চীনে ট্রাম্প

অনলাইন ডেস্ক : দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরাশক্তির মাঝে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে উচ্চপর্যায়ের এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

যুদ্ধের জেরে আমেরিকায় মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৮, ট্রাম্পের জনপ্রিয়তায় ধস

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি আবারও বেড়ে ৩ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। চলমান ইরান যুদ্ধের জেরে দেশটিতে এই অর্থনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক চলছে

অনলাইন ডেস্ক : ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং ওয়াশিংটন-বেইজিং সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক।...

নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

অনলাইন ডেস্ক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নবম জাতীয় বেতন কাঠামো নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়ে হয়েছে। স্বাধীনতার পর ১৯৭৩ সালে প্রথম বেতন স্কেল কার্যকর...

হঠাৎ বিতর্কে জড়ালেন আনুশকা শর্মা

বিনোদন ডেস্ক : বিরাট কোহলি আর দুই সন্তানকে নিয়ে এখন লন্ডনেই থিতু হয়েছেন অভিনেত্রী। বছরের বেশিরভাগ সময় সেখানেই কাটে তাদের। স্বামী আর সংসার নিয়ে...

নারীদের হেনস্তা করায় মালয়েশিয়ায় বাংলাদেশিকে বেত্রাঘাতের নির্দেশ

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের এলআরটি ও এমআরটি স্টেশনে পাঁচ নারীকে হেনস্তা করায় এক বাংলাদেশিকে কারাদণ্ড ও বেত্রাঘাত করার নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার...

Recent Comments