Home ইন্টারন্যাশনাল ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যে মামলা

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যে মামলা

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা হয়েছে। দরিদ্র আমেরিকানদের জন্য নির্ধারিত খাদ্য সহায়তা কর্মসূচি বন্ধের পরিকল্পনার প্রতিবাদে এই মামলা করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, প্রায় চার কোটি নিম্নআয়ের মানুষের জন্য পরিচালিত খাদ্য সহায়তা কর্মসূচি সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (এসএনএপি), যা সাধারণভাবে ‘ফুড স্ট্যাম্প’ নামে পরিচিত, এটির অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত ঠেকাতে আদালতের দ্বারস্থ হয়েছে অঙ্গরাজ্যগুলো।

অঙ্গরাজ্যগুলোর দাবি, প্রশাসন যেন ৬০০ কোটি ডলারের জরুরি তহবিল ব্যবহার করে এই কর্মসূচি চালু রাখে। অন্যথায়, দেশের কোটি কোটি মানুষ খাদ্য কেনার সামর্থ্য হারাবে, যা সংবিধান ও মানবিক নীতির পরিপন্থী।

তবে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, তারা এই জরুরি তহবিল ব্যবহার করবে না এবং নভেম্বরের মধ্যেই অর্থ শেষ হয়ে গেলে কর্মসূচিও বন্ধ হয়ে যাবে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, এই অর্থ প্রাকৃতিক দুর্যোগের মতো অন্য জরুরি প্রয়োজনে সংরক্ষিত, তাই তা ব্যবহার করা সম্ভব নয়।

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতারা একে অপরের ওপর দোষ চাপাচ্ছেন। প্রায় এক মাস ধরে চলমান ফেডারেল প্রশাসনের অচলাবস্থা বা শাটডাউনেরও এখনো কোনো সমাধান হয়নি।

ইউএসডিএ এক ঘোষণায় বলেছে, সহজভাবে বললে, কূপ এখন শূন্য। অর্থাৎ খাদ্য সহায়তার বরাদ্দ শেষ।

বিবিসির তথ্যমতে, ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেলদের নেতৃত্বে ২৫টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসি এই মামলায় যুক্ত হয়েছে। তাদের যুক্তি, প্রশাসন যদি জরুরি তহবিল ব্যবহার না করে, তবে তা আইনবিরুদ্ধ হবে এবং দরিদ্র নাগরিকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

মামলায় বলা হয়েছে, এসএনএপি কর্মসূচি বন্ধ হলে জনগণের স্বাস্থ্য ও কল্যাণ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। খাদ্য সহায়তা বন্ধ মানে অনাহার, অপুষ্টি ও খাদ্য নিরাপত্তাহীনতার বিস্তার। বিশেষ করে শিশুদের মধ্যে একাগ্রতা হ্রাস, ক্লান্তি, বিষণ্নতা এবং আচরণগত সমস্যার মতো গুরুতর প্রভাব ফেলতে পারে।

অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কানসাস, নিউইয়র্ক, ওয়াশিংটন ও উইসকনসিনসহ মোট ২৫টি অঙ্গরাজ্য এই মামলায় অংশ নিয়েছে।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments

Exit mobile version