Monday, March 2, 2026
Monday, March 2, 2026
Home ইন্টারন্যাশনাল ট্রাম্পের হাজারো সরকারি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা আটকে দিলেন বিচারক

ট্রাম্পের হাজারো সরকারি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা আটকে দিলেন বিচারক

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে আংশিকভাবে সরকারি কার্যক্রম বন্ধের সময়ে হাজার হাজার সরকারি কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এ পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির একজন ফেডারেল বিচারক।

ইউনিয়নগুলোর অভিযোগ, এই ছাঁটাই আইনের পরিপন্থি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, বুধবার সান ফ্রান্সিসকোতে শুনানির সময় যুক্তরাষ্ট্রের জেলা বিচারক সুসান ইলস্টন ৩০টিরও বেশি সরকারি সংস্থায় ছাঁটাই কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেন। দুইটি শ্রমিক ইউনিয়ন এই আদেশের জন্য আদালতের কাছে আবেদন করেছিল।

এর আগে হোয়াইট হাউসের বাজেট পরিচালক রাসেল ভাউগট এক রেডিও অনুষ্ঠানে জানান, চলমান শাটডাউনের কারণে ১০ হাজারেরও বেশি সরকারি কর্মচারী চাকরি হারাতে পারেন। আর এর কিছুক্ষণ পরই বিচারকের পক্ষ থেকে এই নির্দেশ আসে। বুধবার ছিল শাটডাউনের ১৫তম দিন।

শুনানিতে বিচারক ইলস্টন বলেন, ট্রাম্প ও বাজেট পরিচালক ভাউগট প্রকাশ্যে যেসব বক্তব্য দিয়েছেন তাতে কর্মচারীদের ছাঁটাইয়ের রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট। উদাহরণ হিসেবে তিনি “এই ছাঁটাই মূলত ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত সংস্থাগুলোকে লক্ষ্য করে পরিচালিত হবে” বলে ট্রাম্পের বক্তব্যও উল্লেখ করেন।

মার্কিন ফেডারেল এই বিচারক বলেন, “একটি আইনের শাসনভিত্তিক দেশে এভাবে কিছু করা যায় না। আমাদের আইন আছে, আর যেভাবে এই ছাঁটাইয়ের কথা বলা হচ্ছে, তা আইনের মধ্যে পড়ে না।”

সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নিয়োগ দেওয়া এই বিচারক আরও বলেন, “এগুলো এমনভাবে করা হচ্ছে যেন আগে গুলি করা, পরে লক্ষ্য ঠিক করা। এসব কাজ মানবিকভাবে ভয়াবহ প্রভাব ফেলছে। এই মানবিক মূল্য সমাজ মেনে নিতে পারে না।”

অন্যদিকে মার্কিন বিচার বিভাগীয় আইনজীবী এলিজাবেথ হেজেস বলেন, ছাঁটাইয়ের বৈধতা নিয়ে বিচারকের উদ্বেগের জবাব দেওয়ার মতো প্রস্তুতি তার নেই। বরং তিনি যুক্তি দেন, আদালতে যাওয়ার আগে বিষয়টি ফেডারেল শ্রম বোর্ডে তোলা উচিত ছিল ইউনিয়নগুলোর।

আল জাজিরা বলছে, বিচারকের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে যখন ফেডারেল সংস্থাগুলো গত শুক্রবার থেকেই ছাঁটাই নোটিশ পাঠানো শুরু করেছে। মূলত সরকারের আকার ছোট করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। শাটডাউনের মধ্যে ডেমোক্র্যাটদের ওপর রাজনৈতিক চাপ বাড়ানোই এটির লক্ষ্য।

ডেমোক্র্যাট আইনপ্রণেতারা শাটডাউন শেষ করতে এবং সরকারের কার্যক্রম পুনরায় চালু করতে চাইছেন, তবে তার আগে তারা স্বাস্থ্যসেবা সংক্রান্ত কিছু দাবি পূরণের নিশ্চয়তা চান।

অপরদিকে রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন বলেছেন, তিনি ডেমোক্র্যাটদের দাবিতে কোনও আলোচনা করবেন না এবং শাটডাউনটি “সম্ভবত ইতিহাসের দীর্ঘতম শাটডাউন হতে যাচ্ছে।”

RELATED ARTICLES

সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত...

ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সকল লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত...

উপসাগরীয় ভাইদের ওপর নয়, আমাদের লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না ইরান। আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত...

ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সকল লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত...

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা...

‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ...

Recent Comments