Wednesday, July 29, 2026
Wednesday, July 29, 2026
Home ইন্টারন্যাশনাল ট্রাম্পের শুল্ক চাপ উপেক্ষা করে ইতিহাস গড়ল চীন, বাণিজ্য উদ্বৃত্ত ১.২ ট্রিলিয়ন...

ট্রাম্পের শুল্ক চাপ উপেক্ষা করে ইতিহাস গড়ল চীন, বাণিজ্য উদ্বৃত্ত ১.২ ট্রিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক : বিশ্বের ইতিহাসে সবচেয়ে বিশাল বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করেছে চীন। গত বছর (২০২৫ সাল) দেশটির বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে এক দশমিক ২ ট্রিলিয়ন ডলার, যা ২০২৪ সালের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্কনীতি ও দীর্ঘস্থায়ী বাণিজ্য যুদ্ধের চাপ উতরে এমন রেকর্ড গড়েছে বেইজিং।

যুক্তরাষ্ট্রের বাজার থেকে ধীরে ধীরে সরে এসে দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার মতো উদীয়মান বাজারে রপ্তানি বাড়িয়েছে বিশ্বের বৃহত্তম উৎপাদনকারী দেশ চীন। এর ফলে ঐতিহাসিকভাবে চীনের সবচেয়ে বড় একক বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানি ১৯ দশমিক ৫ শতাংশ কমে গেলেও, সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে বেইজিং। আর এতে করে চীনের কাছে বড় ধরনের হোঁচট খেয়েছেন ট্রাম্প।

চীনের কাস্টমস কর্তৃপক্ষ জানায়, বৈদ্যুতিক বা বিদ্যুৎচালিত যান (ইভি), লিথিয়াম ব্যাটারি ও সৌর প্যানেলের মতো ফোটোভোলটাইক পণ্যে রপ্তানি ২৭ শতাংশ বেড়েছে। একই সঙ্গে শিল্প রোবট ও উচ্চমানের যন্ত্রপাতিসহ উচ্চপ্রযুক্তি পণ্যের রপ্তানি বেড়েছে ১৩ শতাংশ।

চীনের কাস্টমস ব্যুরোর উপ-প্রশাসক ওয়াং জুন বলেন, ‘জটিল ও চ্যালেঞ্জিং বৈশ্বিক পরিবেশের মধ্যেও চীন এগিয়ে গেছে।’ তার মতে, শক্তিশালী রপ্তানি চীনের অর্থনৈতিক সহনশীলতার প্রমাণ।

গত বছর যুক্তরাষ্ট্রের বাইরে বিভিন্ন অঞ্চলে চীনা পণ্যের রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। আফ্রিকায় রপ্তানি বেড়েছে ২৬ দশমিক ৫ শতাংশ, আসিয়ানভুক্ত দেশগুলোতে ১৪ শতাংশ, ইউরোপীয় ইউনিয়নে ৯ শতাংশ এবং লাতিন আমেরিকায় ৮ শতাংশ।

তবে এই বিশাল উদ্বৃত্ত নতুন করে বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা বাড়ানোর ঝুঁকি তৈরি করছে। ইউরোপসহ বিভিন্ন দেশ অভিযোগ তুলেছে-কম দামের চীনা পণ্যের ঢল স্থানীয় শিল্প, কর্মসংস্থান ও অর্থনৈতিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ চীনের সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতাকে ‘অ-টেকসই’ বলে মন্তব্য করেন।

এদিকে, গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে হওয়া সমঝোতায় নতুন শুল্ক কমিয়ে ২০ শতাংশে নামানো হলেও, ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা-ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর নতুন ২৫ শতাংশ শুল্ক আরোপ-চীনকে আবারও চাপের মুখে ফেলতে পারে।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments