Thursday, June 4, 2026
Thursday, June 4, 2026
Home ইন্টারন্যাশনাল ট্রাম্পের শুল্ক চাপে ভারতের চিংড়ি রফতানিতেও ধস

ট্রাম্পের শুল্ক চাপে ভারতের চিংড়ি রফতানিতেও ধস

অনলাইন ডেস্ক : বিশ্বের অন্যতম ক্ষমতাধর ও ধনি রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অত্যাধিক শুল্কের কারণে ভারতের চিংড়ি রফতানি শিল্পতেও ধস নেমেছে। প্রতিযোগী দেশগুলোর তুলনায় ভারতীয় চিংড়ির দাম বেশি হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশটির চাষিরা।

পশ্চিমবঙ্গের নন্দিগ্রামের চিংড়ি চাষি বুদ্ধদেব প্রধান। মাত্র এক সপ্তাহ আগে তার উৎপাদিত চিংড়ি বিক্রি করেছেন। এরমধ্যে আবার উৎপাদন শুরু করেছেন তিনি। একই জায়গায় বছরে দুইবার চিংড়ি চাষ করলে রোগবালাইসহ অন্যান্য ক্ষতি হতে পারে। কিন্তু তা সত্ত্বেও তিনি এ ঝুঁকি নিয়েছেন। কারণ প্রথম দফার চাষে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতি যেন পুষিয়ে নেওয়া যায় তাই দ্বিতীয়বার চাষ করছেন বুদ্ধদেব।

তিনি বলেন, ‘চিংড়ির দরপতন আমাকে উদ্বিগ্ন করে তুলেছে। চেষ্টা করছি, যে তিন লাখ রুপি বিনিয়োগ করেছি, সেটি তুলে আনতে পারি কি না।’

ভারত বিশ্বের দ্বিতীয় বৃহৎ চিংড়ি উৎপাদনকারী দেশ। তাদের আগে রয়েছে শুধু ইকুয়েডর। গত অর্থবছরের শেষে মার্চে বিশ্বব্যাপী ৫ বিলিয়ন ডলারের হিমায়িত চিংড়ি রফতানি করেছিল ভারত। যার ৪৮ শতাংশই ছিল যুক্তরাষ্ট্রে।

সর্বশেষ অর্থবছরের তথ্য অনুযায়ী, ভারত ১ দশমিক ১ ট্রিলিয়ন টন চিংড়ি রফতানি করেছিল। যার মধ্যে বেশিরভাগ ছিল ভান্নামি বা সাদাপায়ের চিংড়ি। এটি বছরে দুইবার উৎপাদন করা যায়। যার প্রথমটি ফেব্রুয়ারি থেকে জুন। দ্বিতীয়টি জুলাই থেকে অক্টোবর। কিন্তু রোগবালাইয়ের ভয়ে চাষিরা সাধারণত দ্বিতীয় চক্রে চাষ করেন না।

চিংড়ি চাষ হয়ে থাকে পশ্চিমবঙ্গ, গুজরাট, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, গোয়া, মহারাষ্ট্র, কর্ণাটক এবং কেরেলায়। এই খাতে প্রায় ১ কোটি মানুষ কাজ করেন।

গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম ভারতীয় চিংড়ির ওপর শুল্ক ঘোষণা করেন। ওই সময় দেশটিতে চিংড়ির দাম প্রতি কেজি ৩০০ রুপি থেকে কমে ২৩০ রুপিতে চলে আসে। যদিও এক কেজি চিংড়ি উৎপাদনে খরচ হয় ২৭৫ রুপি।

বর্তমানে ভারতীয় চিংড়ির ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক রয়েছে ৫৮ শতাংশ। চাষিদের শঙ্কা এমনটা চলতে থাকলে ভারত যুক্তরাষ্ট্রের বাজার হারিয়ে ফেলবে।

চিংড়ির দাম কমায় অনেকে চাষি বীজ কেনা বন্ধ করে দিয়েছেন। এতে করে অনেক হ্যাচারি ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন সর্বভারতীয় চিংড়ি হ্যাচারি অ্যাসোসিয়েশনের সভাপতি কুমার ইয়েল্লানেকি।

যুক্তরাষ্ট্রের শুল্ক এক্ষেত্রে প্রভাব রেখেছে উল্লেখ করে তিনি বলেন, ‘নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের শুল্ক হ্যাচারির ওপর বড় প্রভাব রাখা শুরু করেছে। এতে করে অনেক হ্যাচারি উৎপাদন বন্ধ করে দিয়েছে।’

এসব হ্যাচারি বছরে ৮ হাজার কোটি বীজ পোনা উৎপন্ন করে। কিন্তু চাহিদা না থাকায় গত তিন-চার মাসে ৮০০ কোটি বীজ ফেলে দিতে হয়েছে। চিংড়ির একেকটি বীজ মাত্র তিন থেকে চার দিন বাঁচে। যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে হ্যাচারি মালিকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন বলে সতর্ক করেছেন তিনি।

যুক্তরাষ্ট্র এখন মূলত ইকুয়েডর থেকে চিংড়ি কিনছে। মার্কিনিদের জন্য ইকুয়েডর থেকে চিংড়ি নেওয়া সহজ এবং সাশ্রয়ী। ফলে ভারতীয় চিংড়ি চাষিদের বিপদ যে ভবিষ্যতে আরও বাড়তে পারে, সেই আশঙ্কাই করছেন তারা।

RELATED ARTICLES

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন

অনলাইন ডেস্ক : হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ সমঝোতা নিয়ে আগামী ২২ জুন আবার...

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২১, প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফ

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির দক্ষিণাঞ্চলের মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে ফ্লোরিশ স্টে...

হাদি হত্যাকাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য

অনলাইন ডেস্ক : হাদি হত্যাকাণ্ডের আসামি পশ্চিমবঙ্গে গ্রেফতার হয়েছিলো। তবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে সে সময় মুখ খুলতে নিষেধ করেছিলেন বলে জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। বিধানসভা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক : সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন, এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ে নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও...

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন

অনলাইন ডেস্ক : হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ সমঝোতা নিয়ে আগামী ২২ জুন আবার...

ফোর্বসের তালিকায় হানিয়া আমির

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে যোগ হলো আরও একটি বড় অর্জন। চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া...

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২১, প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফ

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির দক্ষিণাঞ্চলের মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে ফ্লোরিশ স্টে...

Recent Comments