Sunday, June 7, 2026
Sunday, June 7, 2026
Home ইন্টারন্যাশনাল ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেও ক্ষতিপূরণ দেবে না বিবিসি

ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেও ক্ষতিপূরণ দেবে না বিবিসি

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ২০২৪ সালের প্যানোরামা অনুষ্ঠানে তার ২০২১ সালের ৬ জানুয়ারি দেয়া বক্তৃতার সম্পাদিত অংশ নিয়ে ভুল ধারণা সৃষ্টির জন্য ক্ষমা চেয়েছে বিবিসি। তবে মানহানি ও ক্ষতিপূরণ দেয়ার দাবি প্রত্যাখ্যান করেছে তারা। খবর আলজাজিরার।

ট্রাম্প দাবি করেছিলেন, প্যানোরামা ডকুমেন্টারিতে তার বক্তৃতার বিভিন্ন অংশ একত্র করে এমনভাবে দেখানো হয় যেন তিনি সমর্থকদের সঙ্গে ক্যাপিটলে হাঁটার আহ্বানের পরই ‘ফাইট লাইক হেল’ বলেছেন, অথচ এই দুটি অংশের মধ্যে প্রায় এক ঘণ্টার ব্যবধান ছিল এবং এর মাঝে তিনি শান্তিপূর্ণভাবে প্রতিবাদেরও কথা বলেছিলেন।

বিতর্কের পর বিবিসি চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করেন এবং জানান ডকুমেন্টারিটি আর কোনো প্ল্যাটফর্মে সম্প্রচার করা হবে না।

ট্রাম্পের আইনজীবীরা ডকুমেন্টারিকে ‘মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর’ বলে দাবি করে ১ বিলিয়ন ডলারের মামলা করার হুমকি দেন। এ ঘটনায় বিবিসির ডিরেক্টর জেনারেল টিম ডেভি ও নিউজ প্রধান ডেবোরা টারনেস পদত্যাগ করেন।

বিবিসি জানিয়েছে, তারা সম্পাদনার ভুলের জন্য অনুতপ্ত হলেও মানহানির অভিযোগের কোনো আইনি ভিত্তি নেই। কারণ ডকুমেন্টারিটি যুক্তরাষ্ট্রে প্রচারিত হয়নি এবং ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনেও জয়ী হয়েছেন। তাই এতে বাস্তব ক্ষতির প্রমাণ নেই।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাজ্যে মামলার সময়সীমা পেরিয়ে গেছে এবং যুক্তরাষ্ট্রেও প্রমাণ করা কঠিন যে দর্শকেরা এতে ট্রাম্প সম্পর্কে খারাপ ধারণা পেয়েছেন, যেহেতু তারা এটি দেখেননি।

RELATED ARTICLES

ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ

অনলাইন ডেস্ক : ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা এখন বিশ্বের ডেটা সেন্টার শিল্পের পরিচিত এক নাম। প্রায় তিন দশক আগে অস্ট্রেলিয়ায় পাড়ি...

ফের পরীক্ষার মুখে নড়বড়ে যুদ্ধবিরতি!

অনলাইন ডেস্ক : মার্কিন বাহিনী কর্তৃক ইরানের ড্রোন ও রাডার স্থাপনায় হামলা চালানো এবং ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায়...

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

অনলাইন ডেস্ক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ

অনলাইন ডেস্ক : ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা এখন বিশ্বের ডেটা সেন্টার শিল্পের পরিচিত এক নাম। প্রায় তিন দশক আগে অস্ট্রেলিয়ায় পাড়ি...

ফের পরীক্ষার মুখে নড়বড়ে যুদ্ধবিরতি!

অনলাইন ডেস্ক : মার্কিন বাহিনী কর্তৃক ইরানের ড্রোন ও রাডার স্থাপনায় হামলা চালানো এবং ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায়...

বাংলাদেশ ও তুরস্কের মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী...

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

অনলাইন ডেস্ক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা...

Recent Comments