Monday, June 29, 2026
Monday, June 29, 2026
Home কমিউনিটি টরন্টোতে গানে গানে সংহতি-সমাবেশে উচ্চারিত হলো আমরা নতুন যৌবনের দূত

টরন্টোতে গানে গানে সংহতি-সমাবেশে উচ্চারিত হলো আমরা নতুন যৌবনের দূত

বাংলা কাগজ প্রতিবেদক : গত ৭ই ফেব্রুয়ারি, শনিবার সন্ধ্যায় টরন্টোর ২৫৫০ ড্যানফোর্থ এভিনিউ’র ইউনাইটেড হোপ চার্চ এর মিলনায়তনে ধ্রুবপদ পারফর্মিং আর্টস এন্ড রিচার্স সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত হলো সংস্কৃতির ওপর আক্রমণের প্রতিবাদে গানে গানে সংহতি সমাবেশ। শীতের তীব্রতা ঝেঁকে বসেছে টরন্টোয়। তবুও কিছু মানুষ মাতৃভ‚মি বাংলাদেশের জন্য, দেশের জন্য স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য, দেশের ইতিহাস ঐতিহ্য ও সাহিত্য সংস্কৃতির জন্য ব্যাকুল হয়ে শীতের তীব্রতাকে উপেক্ষা করছেন।

 

কাজের জন্য ছুটে চলা সময়ের লাগামকে টেনে ধরে নিজের সংস্কৃতি সেবার ও সংস্কৃতির প্রতি দায়বদ্ধতার দায়কে মিটিয়ে দিতে বিচলিত হয়ে আছেন। নতুন প্রজন্মের ছোট ছোট বাচ্চাদেরকে সুরের সাম্পানে ভাসিয়ে দিয়েই ক্ষান্ত দেননি। দেশের সঙ্গে, ইতিহাসের সঙ্গে, অসা¤প্রদায়িকতার সঙ্গে, বিশ্বমানবতার সঙ্গে সংস্কৃতির সম্পর্ককে চিহ্নিত করে দিচ্ছেন। ড. মমতাজ মমতা নিপুণভাবে এই কাজটি করছেন ধ্রুবপদ পারফর্মিং আর্টস এন্ড রিচার্স সেন্টারের মাধ্যমে।

ইদানীং বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার প্রতি, অসা¤প্রদায়িকতার প্রতি, সংস্কৃতির প্রতি যে রাষ্ট্রীয় আঘাত এসেছে- সংস্কৃতির মাধ্যমেই তার প্রতিবাদস্বরূপ অনুষ্ঠান আয়োজন করেছেন ধ্রুবপদ। তীব্র শীত মোকাবেলা করে অনুষ্ঠানটিতে উপস্থিত প্রতিটি দর্শকশ্রোতা ধ্রুবপদের শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হয়ে উপভোগ করেছেন। এমনকি কারো কারো পরিবেশনায় অভিভ‚ত হয়েছেন অনেকেই। টরন্টোর বাঙালি অধ্যুষিত ডানফোর্থ মেইন ইন্টারসেকশনে হোপ ইউনাইটেড চার্চে আয়োজিত এই অনুষ্ঠানটির ধারাবর্ণনা ও উপস্থাপনা করেন ড. ইখতিয়ার ওমর। অনুষ্ঠানটির ভাবনা, গ্রন্থনা ও পরিচালনা করেন ড. মমতাজ মমতা। অনুষ্ঠানে কীবোর্ড পিয়ানোয় সঙ্গত করেছেন প্রখ্যাত শিল্পী জাহিদ হোসেন। তবলায় সঙ্গত করেছেন অচিন্ত্য রায়, দিব্যজিত ভৌমিক, মন্দিরায় মণিকা দাশ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পী : দ্বৈপায়ন দাস, অর্পিতা বড়ুয়া, সৌহার্দ দাস, এন্ড্রিয়া জামান, স¤প্রীতি দাস, সুব্রহ্মন্য পুরু, শাইলী আদিত্য তিয়ানা, সুকন্যা দাস, দিব্যজিত ভৌমিক, প্রমিত চক্রবর্তী, জয়শ্রী চক্রবর্তী, নক্ষত্র বর্ধন, অনুরাগ আহমেদ, দেবশ্মিতা ভৌমিক, ইপ্সিতা চৌধুরী, শুভনীতা দেব, সৌহার্দ দাস, প্রিয়াঞ্জনা রায় চৌধুরী, ব্রততী দেব শ্রেয়া, সুচেতা পুরু, মারিয়া খন্দকার ও মমতাজ মমতা।

RELATED ARTICLES

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

কানাডা থেকে আলবার্টা আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

অনলাইন ডেস্ক : কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক...

ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন প্রথম অটো কেয়ার সার্ভিসের উদ্বোধন

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে স্থানীয় সময় রবিবার (১৭ই মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন অটো কেয়ার সার্ভিস ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’। বিশ্বের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments